ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কুমোরটুলিতে প্রতিমা তৈরির ব্যস্ততা থেকে শুরু করে পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ,সব মিলিয়ে উৎসবের আবহ ধীরে ধীরে জমে উঠছে। প্রচলিত শাস্ত্রীয় গণনা অনুযায়ী, এ বছর দেবী দুর্গার মর্ত্যে আগমন হবে ঘোড়ায়, আর বিজয়া দশমীতে তিনি কৈলাসে ফিরবেন নৌকায়।

দেবীর বাহনের মাহাত্ম্যঃ

প্রচলিত নিয়ম অনুযায়ী, মহাসপ্তমী কোন বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর আগমনের বাহন নির্ধারিত হয়। ২০২৬ সালে মহাসপ্তমীর প্রথম দিন পড়ছে ১৭ অক্টোবর, শনিবার। সেই হিসাব অনুযায়ী দেবীর আগমন ঘোটকে বা ঘোড়ায় হবে বলে উল্লেখ করা হয়েছে।শাস্ত্রীয় ব্যাখ্যায় ঘোড়াকে দেবীর আগমনের বাহন হিসেবে ধরা হলে তার সঙ্গে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিতের কথা বলা হয়। ২০২৬ সালের বিজয়া দশমী পড়েছে ২১ অক্টোবর, বুধবার। প্রচলিত গণনা অনুযায়ী বুধবার দশমী হলে দেবীর গমনের বাহন হয় নৌকা। নৌকায় দেবীর গমনকে শাস্ত্রীয় ব্যাখ্যায় শস্যবৃদ্ধি ও জলসমৃদ্ধির সঙ্গে যুক্ত করা হয়। একইসঙ্গে অতিবৃষ্টি বা বন্যার সম্ভাবনার কথাও কিছু প্রচলিত ব্যাখ্যায় উল্লেখ করা হয়।

কোন বাহনের কী অর্থ?

দেবীর আগমন বা গমনের সঙ্গে চারটি বাহনের আলাদা তাৎপর্য রয়েছে। গজ বা হাতি শান্তি, সমৃদ্ধি ও শস্যবৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। ঘোড়া সামাজিক-রাজনৈতিক অস্থিরতা বা সংঘাতের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। দোলা বা পালকি-র সঙ্গে মহামারি বা দুর্ভোগের ধারণা যুক্ত। আর নৌকা শস্যবৃদ্ধি, জলসমৃদ্ধি এবং কখনও অতিবৃষ্টির ইঙ্গিত বহন করে বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।তাই এ বছর পুজোর আনন্দের পাশাপাশি দেবীর আগমন-গমনের বাহন নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঘোড়ায় আগমন এবং নৌকায় গমন এই দুই বাহনকে ঘিরে ২০২৬ সালের পুজোয় নানা ব্যাখ্যাও সামনে আসছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের