‘০’ ডাউন পেমেন্ট, দিনে মাত্র ১০১ টাকা করে EMI দিয়ে বাড়ি নিয়ে আসুন এই স্কুটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য আকর্ষণীয় বিকল্প হতে পারে Ather-এর নতুন ইলেকট্রিক স্কুটার Konarc। নতুন এই স্কুটার কেনার ক্ষেত্রে সংস্থার তরফে একাধিক ফাইন্যান্সিং অপশন দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে জিরো ডাউন পেমেন্টের সুবিধা, যার ফলে একবারে বড় অঙ্কের টাকা খরচ না করেও স্কুটারটি কেনার সুযোগ রয়েছে।

Ather Konarc-এর প্রাথমিক এক্স-শোরুম দাম রাখা হয়েছে ₹৯৯,৯৯৯। এই দামে পাওয়া যাচ্ছে ১০০ কিলোমিটার রেঞ্জের Konarc S। এছাড়াও ১২৫ কিলোমিটার এবং ১৬১ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের মডেলও রয়েছে। ১৬১ কিলোমিটার রেঞ্জের মডেলটির দাম ₹১,৪৪,৯৯৯। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী গ্রাহকরা বিভিন্ন ব্যাটারি ও রেঞ্জের মডেল বেছে নিতে পারবেন।স্কুটারটিতে আধুনিক কানেক্টিভিটি ফিচার, নেভিগেশন এবং বিভিন্ন রাইডিং মোডের মতো সুবিধাও রয়েছে।এই স্কুটারটিতে আধুনিক কানেক্টিভিটি ফিচার, নেভিগেশন এবং বিভিন্ন রাইডিং মোডের মতো সুবিধাও রয়েছে। নতুন EL প্ল্যাটফর্মের উপর তৈরি এই মডেলকে Ather তুলনামূলক সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটার হিসেবে বাজারে এনেছে।Konarc-এর ক্ষেত্রে Ather Battery-as-a-Service বা BaaS অপশনও দিচ্ছে। এই ব্যবস্থায় গ্রাহক আলাদা করে ব্যাটারি কেনার পরিবর্তে সাবস্ক্রিপশন বা রেন্টাল মডেল ব্যবহার করতে পারেন।এর ফলে স্কুটার কেনার প্রাথমিক খরচ আরও কমানোর সুযোগ থাকতে পারে।

Ather-এর Flexipay প্রোগ্রামে Axis Bank, L&T Finance, Bajaj Finserv, ICICI Bank, HDFC Bank এবং Hero FinCorp-এর মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ফাইন্যান্সিং অপশন রয়েছে। অর্থাৎ, গ্রাহকরা নিজের বাজেট ও লোনের সুবিধা অনুযায়ী EMI এবং লোনের মেয়াদ বেছে নিতে পারবেন। Ather-এর Flexipay প্রোগ্রামে ৬.৯৯ শতাংশ সুদের হার এবং ৫ বছরের লোনের ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টে প্রায় ₹১,৫৩,১৯৩ টাকার লোনের জন্য মাসিক EMI হতে পারে প্রায় ₹৩,০৩৩। এই মাসিক কিস্তিকে ৩০ দিন দিয়ে ভাগ করলে দৈনিক খরচ দাঁড়ায় প্রায় ১০১ টাকা। তবে গ্রাহকের ক্রেডিট স্কোর, লোনের মেয়াদ, ব্যাংকের সুদের হার এবং অন্যান্য চার্জের উপর নির্ভর করে প্রকৃত EMI পরিবর্তিত হতে পারে। 

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

হার্ডওয়্যারে নেই নতুনত্ব! পিক্সেল ১১ থাকছে সফটওয়্যার ও এআই চমক

সুস্থ থাকতে চান! প্রতিদিন মাত্র ৫ মিনিটের এই অভ্যাসেই মিলবে সমাধান

সুস্থতার শুরু হোক সকালের কাপে, শরীর সুস্থ রাখবে এই ৭ ভেষজ চা

২৪ ঘণ্টার মধ্যেই তুলা রাশিতে প্রবেশ শুক্রের, ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

বহু শতাব্দী পর জন্মাষ্টমীতে পাঁচটি গ্রহের মহাসংযোগ, ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত