BEER-এর জাদুঘর! প্রবেশও বিনামূল্যে, কোথায় রয়েছে এমন পর্যটন কেন্দ্র? পডুন বিস্তারিত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাদুঘর মানে আমাদের মাথাতে আসবে শিক্ষামূলক কোনও বিষয়। বহু অজানা বিষয় জাদুঘরে ঘুরলে জানা যায়। কিন্তু ভাবুন তো, বিয়ারের মতো পানীয় নিয়ে কোনও যদি জাদুঘর হয়, তাহলে কেমন হবে। গোটা জাদুঘরে শুধুই বিয়ার। এমনটাই রয়েছে চীনের নানজিং শহরে। জাদুঘর মানেই শুধু ইতিহাস নয় বরং একেবারে অন্যরকম অভিজ্ঞতা হবে। নানজিং ওয়ার্ল্ড বিয়ার মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় বিয়ারের জাদুঘর। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এখানে ঢুকতে লাগে না কোনও টিকিট! বিনামূল্যে সকলে প্রবেশ করতেও পারবেন।

আরও পডুন: রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

এই জাদুঘরের ভিতরে ঢুকলেই মনে হবে যেন আপনি কোনও আর্ট গ্যালারি বা সিনেমার সেটে চলে এসেছেন। বিশাল ছাদ, আলো-ছায়ার খেলা, আর আধুনিক ডিজাইনের এক অনন্য মেলবন্ধন। সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা। এখানে প্রতিটি কোণ এমনভাবে সাজানো, যেন আপনি শুধু দেখছেন না, বরং অনুভব করছেন বলে মনে হবে। এই মিউজিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ তার বিশাল সংগ্রহ। পৃথিবীর নানা প্রান্ত থেকে আনা শত শত বিয়ারের ব্র্যান্ড, তালিকায় রয়েছে বেলজিয়াম, জার্মানি, আমেরিকা থেকে শুরু করে স্থানীয় চীনা ক্রাফট বিয়ার। সবই এখানে একসঙ্গে রাখা রয়েছে। ফলে এটি শুধু জাদুঘর নয় বরং বিয়ারের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত আর্কাইভ বলে চলে। জাদুঘরটির অভ্যন্তরের নকশা একেবারেই আলাদা ধাঁচের।

ইন্ডাস্ট্রিয়াল লুকের সঙ্গে মিশেছে ফিউচারিস্টিক ছোঁয়া। খোলা পাইপলাইন, কংক্রিটের দেওয়াল, নিয়নের আলো এবং আর্ট ইনস্টলেশন, সব মিলিয়ে জায়গাটি যেন এক শহুরে শিল্প ক্যানভাস। জাদুঘরের ভিতরে ঢুকে হাঁটতে হাঁটতে কখন যে সময় কেটে যাবে, তা টেরই পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা, এত বড় একটি জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুযোগ এই অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে শুধুই বিয়ার নয়, চীনের নানজিং নিজেই ইতিহাস ও সংস্কৃতিতে ভরপুর এক শহর।

শ্বশুরবাড়িতে বিপদ, প্রচুর টাকা খরচের ইঙ্গিত, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব