গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গণেশ চতুর্থীতে পুজোর মিষ্টির থালায় অবশ্যই থাকা চাই বিঘ্নহর্তার প্রিয় মোদক। তবে প্রতি বছরের মতো বাজার থেকে মোদক কিনে আনার বদলে এবারের উৎসবে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু বেসনের মাওয়া মোদক। বেসন ও ঘিয়ের মিশ্রণে তৈরি এই মোদকে মাওয়া, নারকেল ও বাদামের সমৃদ্ধ পুর থাকে। দেখতে সুন্দর, খেতে সুস্বাদু এবং ভোগ হিসেবে নিবেদন করার জন্যও একেবারে উপযুক্ত।

উপকরণ

বেসন – ১.৫ কাপ

ঘি – ১/২ কাপ

সুজি – ২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ

গুঁড়ো চিনি – পরিমাণমতো

কোরানো নারকেল – ২ টেবিল চামচ

কাজু-বাদাম মিহি করে কাটা – ২ টেবিল চামচ

চিরঞ্জি – ১ চা চামচ

জায়ফল ও এলাচ গুঁড়ো – এক চিমটি

প্রণালি

প্রথমে মোদকের পুর তৈরি করে নিন। কড়াইয়ে মাওয়া দিয়ে কম আঁচে ২-৩ মিনিট নাড়তে থাকুন। মাওয়া সামান্য গোলাপি রঙ হয়ে এলে তার মধ্যে কুচিয়ে রাখা কাজু-বাদাম, চিরঞ্জি, কোরানো নারকেল, জায়ফল ও এলাচ গুঁড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। আঁচ বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন। হালকা গরম অবস্থায় এতে ২ টেবিল চামচ গুঁড়ো চিনি মিশিয়ে আলাদা করে রাখুন। এবার একটি কড়াই বসিয়ে তাতে ঘি গরম করুন। ঘিয়ের মধ্যে সুজি এবং বেসন দিয়ে খুব কম আঁচে ভাজতে থাকুন। প্রায় ৮-১০ মিনিট ভাজার পর বেসন থেকে সুন্দর সুগন্ধ বেরোবে এবং রঙও হালকা সোনালি হয়ে আসবে। তখন আঁচ বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন। বেসনের মিশ্রণটিতে গুঁড়ো চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এরপর মোদকের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে নিন। ছাঁচের দুই পাশে বেসনের মিশ্রণ ভালভাবে চেপে বসিয়ে মাঝখানে একটু জায়গা করে নিন। সেই ফাঁকা অংশে আগে থেকে তৈরি করে রাখা মাওয়া ও শুকনো ফলের পুর ভরে দিন। উপর থেকে আবার সামান্য বেসনের মিশ্রণ দিয়ে পুরটি ঢেকে ছাঁচটি ভালভাবে বন্ধ করে দিন। এবার ধীরে ধীরে ছাঁচ খুলে বের করে নিন মোদক। একইভাবে বাকি মিশ্রণ দিয়েও তৈরি করে ফেলুন সবকটি মোদক।

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

আম-টমেটোর চাটনিতে একঘেয়েমি? বানিয়ে ফেলুন ডালের বড়ার টক

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান