প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আপনি যদি কখনও হরিদ্বারে যান, বিশেষ করে হর কি পৌরির পথে হাঁটেন, তাহলে হয়তো একটি পরিচিত কণ্ঠস্বর আপনারও কানে ভেসে এসেছে,  অথবা বলা ভালো, এতদিন ভেসে আসত। দুই হাত জোড় করে তিনি বলতেন, ‘বাবুজি, একটা ভাণ্ডারার ব্যবস্থা করে দিন…’ প্রথমে মনে হতে পারত, তিনি নিজের জন্য সাহায্য চাইছেন। কিন্তু পরক্ষণেই বোঝা যেত, তাঁর আবেদন ছিল অন্যের জন্য। ক্ষুধার্ত সাধু, অভাবী কিংবা অসহায় মানুষের একবেলার খাবারের ব্যবস্থা করতেই তিনি পুণ্যার্থীদের কাছে আবেদন জানাতেন। সঙ্গে সহজ হিসাবও দিতেন, ‘১০০ টাকায় পাঁচজন, ২০০ টাকায় ১১ জনের ভোজনের ব্যবস্থা হয়ে যাবে।’ এই কয়েকটি বাক্যই তাঁকে হরিদ্বারে পরিচিত করেছিল ‘ভাণ্ডারা কিং বাবা’ নামে।

এই মানুষটির নাম রামাশঙ্কর গুপ্ত। উত্তরপ্রদেশের হারদইয়ের বাসিন্দা হলেও বহু বছর আগে হরিদ্বারকেই নিজের কর্মভূমি হিসেবে বেছে নিয়েছিলেন। কোনও আশ্রম নয়, কোনও সংস্থার ব্যানার নয়, শিব সেতুর এক কোণ থেকেই শুরু হয়েছিল তাঁর মানবসেবার পথচলা। প্রতিদিন অসংখ্য পুণ্যার্থীর কাছে তিনি একটাই অনুরোধ রাখতেন সামর্থ্য থাকলে কয়েকজন ক্ষুধার্ত মানুষের খাবারের দায়িত্ব নিন। দীর্ঘদিনের এই নিরলস কাজের মধ্য দিয়েই তিনি হয়ে উঠেছিলেন হাজারো মানুষের আস্থার প্রতীক। বহু ভক্ত হরিদ্বারে পৌঁছে প্রথমেই তাঁর খোঁজ করতেন। কারণ, তাঁদের বিশ্বাস ছিল, তাঁর হাতে দেওয়া অর্থ পৌঁছে যাবে ঠিক সেই মানুষের কাছে, যার সবচেয়ে বেশি প্রয়োজন। রামাশঙ্কর নিজেও বলতেন, ‘আমি যেটা খাই, ওদেরও সেটাই খাওয়াই।’

 

আরও পড়ুনঃ ৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

সম্প্রতি তাঁর প্রয়াণে হরিদ্বার যেন হারিয়েছে এক চিরচেনা মুখ, এক পরিচিত কণ্ঠস্বর। এখন আর শিব সেতুতে ভেসে আসবে না সেই আবেদন,  ‘বাবুজি, একটা ভাণ্ডারার ব্যবস্থা করে দিন…’ কিন্তু মানুষের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা, অগণিত ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার উদ্যোগ এবং মানুষের বিশ্বাস অর্জনের গল্প দীর্ঘদিন ধরে হরিদ্বারের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

 

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের