সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের শুরুটা স্বাস্থ্যকর খাবার দিয়ে সবাই শুরু করতে চান। এক গ্লাস টাটকা ফলের রস, দু’স্লাইস ব্রাউন ব্রেড, এক বাটি ওট্স, সঙ্গে কলা আর এক চামচ মধু-শুনতে আদর্শ প্রাতরাশের মতোই। কিন্তু ডায়াবেটিস থাকলে এমন খাবারের তালিকাই কখনও কখনও রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। কারণ, খাবারটি দেখতে কতটা ‘স্বাস্থ্যকর’, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তাতে কার্বোহাইড্রেট ও শর্করার পরিমাণ, খাবারের ধরন এবং তার সঙ্গে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে কি না।

গোটা ফল নাকি ফলের রস ?

কাটা ফলের রস খেলে ফাইবারের একটি বড় অংশ বাদ পড়ে যায়। ফলে ফ্রুকটোজ দ্রুত শরীরে শোষিত হতে পারে। তাই রসের বদলে গোটা ফল খাওয়াই তুলনামূলক ভাবে ভাল। অতিরিক্ত ফল দিয়ে তৈরি ব্রেকফাস্ট বোলের ক্ষেত্রেও পরিমাণের দিকে নজর রাখা জরুরি। 

ব্রাউন’ ব্রেড  কতটা স্বাস্থ্যকর ? 

ব্রাউন বা মাল্টিগ্রেন লেখা থাকলেই পাউরুটি সম্পূর্ণ স্বাস্থ্যকর-এমন ধারণা ঠিক নয়। কেনার আগে উপকরণ ও পুষ্টিগুণের তালিকা দেখে সম্পূর্ণ শস্যের পরিমাণ এবং মোট কার্বোহাইড্রেট সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার।

ওট্স নাকি পোহা বা উপমা ?

ওট্স, পোহা কিংবা উপমা প্রাতরাশ থেকে একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে শুধু কার্বোহাইড্রেট-নির্ভর খাবার না খেয়ে তার সঙ্গে ডিম, পনির, দই, সব্জি বা অন্য প্রোটিন ও ফাইবারের উৎস যোগ করলে খাবারটি আরও স্বাস্থ্যকর হয়। 

মধু,গুড় বা খেজুর খাওয়া কতটা নিরাপদ? 

‘প্রাকৃতিক’ বলেই মধু, গুড় বা খেজুর ডায়াবেটিকদের জন্য সীমাহীনভাবে নিরাপদ নয়। এগুলিতেও শর্করা থাকে। তাই পরিমাণের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। 

ফ্যাট কি আসলে ভিলেনই?

চিকিৎসকের মতে, ফ্যাট মোটেও ভিলেন না। দেশি ঘি, মাখন, পনির, ডিম, অলিভ অয়েল বরং সুগার স্পাইক আটকাতে সাহায্য করে। আসল সমস্যা হল রিফাইন্ড, দ্রুত হজম হওয়া কার্বোহাইড্রেট নিয়ে। প্রাতরাশের সঙ্গে একটা ডিম সেদ্ধ বা পনিরের ভুর্জি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকবে।

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী