প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের খাবারে প্রোটিনের চাহিদা পূরণ করতে অনেকেই চিকেন বেছে নেন। তবে একই ধরনের রান্না খেতে খেতে একঘেয়েমি চলে আসে। বিশেষ করে প্যান-ফ্রাইড চিকেন অনেক সময় শুকনো হয়ে যায়। এই সমস্যা দূর করতে পুষ্টিবিদ ও শেফ আথিরা সেতুমাধবন শেয়ার করেছেন এক বিশেষ রেসিপি—ক্রিমি গার্লিক মাশরুম চিকেন টিক্কা।

দেশের নামী রাঁধুনি আথিরার দাবি, মাশরুম, রসুন ও দইয়ের মিশ্রণে তৈরি বিশেষ মেরিনেট চিকেনকে ভেতর থেকে রসালো রাখে। এর সঙ্গে শেষে যোগ করা হয় গার্লিক বাটারের বিশেষ ফিনিশিং, যা স্বাদকে আরও বাড়িয়ে তোলে। এই পদে রয়েছে প্রায় ৪৭০ ক্যালোরি, ৫১ গ্রাম প্রোটিন, ১২ গ্রাম কার্বোহাইড্রেট এবং ২৪ গ্রাম ফ্যাট। খুব চটজলদি এই রেসিপি তৈরি করা যায়।

প্রয়োজনীয় উপকরণ:

* ৪০০ গ্রাম বোনলেস চিকেন থাই
* ২০০ গ্রাম মাশরুম
* ৪-৫ কোয়া রসুন
* ১টি ছোট পেঁয়াজ
* ১০০ গ্রাম গ্রিক ইয়োগার্ট বা ঝোল ঝরানো টক দই
* সামান্য মোজারেলা চিজ
* চিলি ফ্লেক্স, ওরেগানো, গোলমরিচ, লেবুর রস ও নুন
* গার্লিক বাটার ফিনিশিংয়ের জন্য বাটার, রসুন, চাট মশলা ও চিলি ফ্লেক্স।

প্রস্তুত প্রণালী:
প্রথমে ঘি দিয়ে রসুন, পেঁয়াজ ও মাশরুম ভেজে ব্লেন্ড করে পেস্ট বানাতে হবে। এরপর সেই পেস্টের সঙ্গে দই, চিজ ও মশলা মিশিয়ে মেরিনেট তৈরি করুন। এতে চিকেন মিশিয়ে কয়েক ঘণ্টা বা সারারাত ফ্রিজে রেখে দিন। তারপর এয়ার ফ্রায়ার, ওভেন বা ফ্রাইং প্যানে রান্না করুন। শেষে গলানো বাটার, রসুন ও চাট মশলার মিশ্রণ চিকেনের উপর ব্রাশ করে পরিবেশন করুন। স্বাস্থ্যকর অথচ মুখরোচক কিছু খেতে চাইলে এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের