বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের আলো ফুরোলেই যার সৌন্দর্য ধরা দেয়, সেই অপূর্ব এক ফুল-ব্রহ্মকমল। হিমালয়ের দুর্গম অঞ্চলে দেখা যায় এই ফুল। এই ফুলটিকে ‘রাতের রানি’ও বলা হয়, কারণ এটি কেবল রাতেই ফোটে। এই ফুলকে ঘিরে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক তাৎপর্য। হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে এই ফুলের যোগ রয়েছে বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রেও ব্রহ্মকমলকে অত্যন্ত শুভ বলে ধরা হয়। বিশেষ করে বাড়িতে এই ফুল ফুটতে দেখা সৌভাগ্যের লক্ষণ বলে প্রচলিত বিশ্বাস।

ব্রহ্মকমল কী?

ব্রহ্মকমলের বৈজ্ঞানিক নাম Saussurea obvallata। হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল, ভারত, নেপাল, ভুটান এবং দক্ষিণ-পশ্চিম চিনের কিছু এলাকায় এই ফুল পাওয়া যায়। এটি উত্তরাখণ্ডের জাতীয় ফুল হিসেবেও পরিচিত। বিশেষত্ব হল, সাধারণ ফুলের মতো দিনের আলোয় নয়, ব্রহ্মকমল মূলত রাতে ফোটে এবং কয়েক ঘণ্টার মধ্যেই ঝরে পড়ে।  

বাড়িতে কীভাবে ব্রহ্মকমল চাষ করবেন?

বাড়িতে ব্রহ্মকমল চাষ করা সম্ভব হলেও এর জন্য বিশেষ যত্ন প্রয়োজন। গাছটি ঠান্ডা পরিবেশে ভাল বাড়ে। তাই অতিরিক্ত গরম ও আর্দ্র জায়গার বদলে ঠান্ডা, ছায়াযুক্ত স্থানে রাখা ভাল। এমন মাটি ব্যবহার করতে হবে যাতে জল সহজে বেরিয়ে যেতে পারে। মাটি, বালি ও কোকোপিটের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। দুপুরের সরাসরি রোদ থেকে গাছটিকে দূরে রাখুন। হালকা বা ছাঁকা আলো এই গাছের জন্য উপযুক্ত। অতিরিক্ত জল দেওয়া যাবে না। টবের মাটি ভালভাবে শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে। বেশি জল জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। বীজের তুলনায় পাতা কেটে ব্রহ্মকমল চাষ করা তুলনামূলক সহজ। পাতা কেটে নেওয়ার পর কয়েক দিন শুকিয়ে নিয়ে তারপর উপযুক্ত মাটিতে বসাতে পারেন। এরপর হালকা আলোযুক্ত জায়গায় রেখে পরিচর্যা করতে হবে।

কেন বাড়িতে ব্রহ্মকমল ফোটানো কঠিন?

ব্রহ্মকমলের বৃদ্ধি ধীরগতির। বাড়ির পরিবেশে ফুল আসতে অনেক সময় কয়েক বছরও লেগে যেতে পারে। তাপমাত্রার বড় পরিবর্তন, অতিরিক্ত জল দেওয়া বা বারবার টবের জায়গা বদল করা গাছের বৃদ্ধিতে সমস্যা তৈরি করতে পারে। তাই ধৈর্য ধরে নিয়মিত পরিচর্যা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাড়িতে কোথায় রাখবেন ব্রহ্মকমল?

বাস্তু অনুযায়ী, ব্রহ্মকমল বাড়ির একেবারে মাঝের অংশে রাখা শুভ বলে মনে করা হয়। এছাড়া উত্তর-পূর্ব দিক বা ঈশান কোণেও এই গাছ রাখা যেতে পারে। বিশ্বাস করা হয়, এই জায়গাগুলিতে ব্রহ্মকমল রাখলে বাড়িতে ইতিবাচক পরিবেশ, সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য বজায় থাকে।

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল