কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলো ঝলমলে শহর, একের পর এক থিম আর ভিড়ের ঢেউ! দুর্গাপুজো মানেই এখন যেন এক বিশাল কার্নিভাল। কিন্তু এই কোলাহল থেকে যদি কয়েক পা সরে দাঁড়ান? যেখানে পুজোর ‘থিম’ নয়, গল্পটাই আসল। যেখানে আলোর চেয়ে বেশি উজ্জ্বল কয়েকশো বছরের স্মৃতি। যেখানে ঢাকের তালে মিশে থাকে রাজপরিবারের পুরনো রীতি, ভাঙা দেওয়ালে লেগে থাকে ইতিহাস, আর দেবীর আরাধনায় আজও টিকে থাকে বনেদিয়ানার গন্ধ। এবারের পুজোয় তাই গন্তব্য হতে পারে এই ৩ রাজবাড়ি।

তমলুক রাজবাড়ি

প্রায় পাঁচশো বছরের পুরনো পুজো। একসময় রাজকুমারী ও সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের হাত ধরে শুরু হয়েছিল দেবীর আরাধনা। সময় বদলেছে, রাজসভা-নাচমহলের জৌলুস হারিয়েছে, পুরনো প্রাসাদের দেওয়ালে বয়সের ছাপ পড়েছে। তবু পুজোর সাবেকিয়ানা হারায়নি। পরবর্তী সময় এই পুজো আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসবের রূপ পেয়েছে। বিগত ১৬ বছর ধরে এলাকাবাসীদের নিয়ে সমস্ত রকম রীতি মেনেই এই দুর্গাপুজোর অনুষ্ঠান এখন সর্বজনীন রূপ নিয়েছে। বহু প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ি কৌলিন্য হারালেও সেই সাবেকিয়ানা বজায় রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম।

মহিষাদল রাজবাড়ি

শ্বেতশুভ্র রাজবাড়ি, পুরনো দুর্গামন্দির আর প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যমণ্ডিত মহিষাদলের পুজো যেন রাজকীয়তার অনন্য সংজ্ঞা। ১৭৭৮ সালে রানি জানকী দেবী রাজবাড়িতে পুজোর প্রচলন করেছিলেন। পুজো হয় রঙ্গিবসনার দুর্গামন্দিরে। দেবীকে সাজানো হয় ডাকের সাজে। দুর্গাপুজো শুরু করার পরই খরার মধ্যেও গ্রামে ভাল ধান হয়েছিল তাই আজও সমৃদ্ধির আশায় দেবীর পাশে রাখা হয় ধান। ১০৮টি নীল পদ্ম দেওয়ার চলও রয়েছে এই পুজোতে।

ঝাড়গ্রাম রাজবাড়ি

ঝাড়গ্রামের রাজপরিবারের দুর্গাপুজো প্রায় চারশো বছরের পুরনো। এখানে দেবী আসেন পটেশ্বরী রূপে। শহুরে থিমের চমক নেই, কিন্তু আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা আচার। এমনকি পুজোর সূচনাও হয় দুর্গাপুজোর বেশ কিছুটা আগে।রাজবাড়ির পরিবেশে কয়েকটা দিন কাটানো, পুরনো স্থাপত্যের মধ্যে হাঁটা, সাবেকি পুজোর আবহে সন্ধে নামতে দেখা এ যেন নিছক পুজো-ভ্রমণ নয়, ইতিহাসের পথ ঘুরে দেখা। শহরের কোলাহল পেরিয়ে পৌঁছে যান এইসব রাজবাড়িতে, যেখানে পুজো এখনও ‘ইভেন্ট’ হয়ে ওঠেনি, বরং প্রাচীন উত্তরাধিকার পালিত হয়ে আসছে। এবার পুজোয় তাই থিমের সন্ধানে নয়, বেরিয়ে পড়ুন ঐতিহ্যের টানে!

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ