ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুরগির মাংস দিয়ে তৈরি নানা পদ আমাদের সবারই পরিচিত। তবে সাধারণ গ্রিলড চিকেনের বাইরে একটু ভিন্ন স্বাদের কিছু খুঁজছেন? তাহলে ঘরেই তৈরি করতে পারেন এই স্পাইসি গ্রিলড চিকেন। মিষ্টি আমের সালসা এবং হালকা ভাজা ব্রকলির সঙ্গে পরিবেশিত এই পদটি একসঙ্গে এনে দেয় ঝাল, মিষ্টি ও স্মোকি ফ্লেভারের অনন্য সমন্বয়। ডিনার পার্টি কিংবা পরিবারের বিশেষ আড্ডায় পরিবেশনের জন্য এটি হতে পারে আদর্শ একটি পদ।  

উপকরণ

(হারিসা বা চিলি মেরিনেডের জন্য)

শুকনো নিউ মেক্সিকো বা গুয়াজিলো মরিচ (৭টি), ৬ আউন্স রোস্টেড রেড পেপার,  টমেটো পেস্ট ( ২ টেবিল চামচ), রসুন (৪ কোয়া), ক্যারাওয়ে বীজ ( ১ চা চামচ ভাজা ও গুঁড়া করা) , ধনে গুঁড়ো (২ চা চামচ), জিরা গুঁড়ো (২ চা চামচ), স্মোকড পাপরিকা ( ১ চা চামচ), স্বাদমতো নুন ,লেবুর রস (১টি বড়),  অলিভ অয়েল (২ টেবিল চামচ )।

(ম্যাঙ্গো সালসার জন্য)

পাকা আম কুচি (৩টি), লাল ক্যাপসিকাম কুচি( ১টি ), লাল পেঁয়াজ কুচি  (আধা কাপ), ধনেপাতা কুচিন (এক চতুর্থাংশ কাপ ), জালাপেনো লঙ্কা কুচি ( ১টি ), লেবুর রস (১টি ), স্বাদমতো  নুন।

(চিকেনের জন্য)

বোনলেস চিকেন থাই বা ব্রেস্ট (৪ থেকে ৬টি), পেঁয়াজ স্লাইস করা (১টি ), হারিসা পেস্ট  (২ টেবিল চামচ ), খেজুরের সিরাপ (১ টেবিল চামচ), পাপরিকা  (১ টেবিল চামচ), গোলমরিচ  গুঁড়ো (আধা চা চামচ), লবণ  (আধা চা চামচ), সামান্য পার্সলে কুচি  ,অলিভ অয়েল ।

প্রদ্ধতি

প্রথমে শুকনো লঙ্কা গরম জলে প্রায় ৩০ মিনিট ভিজিয়ে নরম করে নিন। এরপর লঙ্কার বীজ ও ফেলে দিয়ে ব্লেন্ডারে রোস্টেড রেড পেপার, টমেটো পেস্ট, রসুন, ক্যারাওয়ে, ধনে, জিরা, পাপরিকা, লেবুর রস ও অলিভ অয়েলের সঙ্গে ব্লেন্ড করে মসৃণ হারিসা পেস্ট তৈরি করুন। একটি পাত্রে আম, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা ও জালাপেনো লঙ্কা মিশিয়ে লেবুর রস ও নুন দিন। সব উপকরণ ভালভাবে মিশিয়ে ১০ মিনিট রেখে দিন, যাতে স্বাদগুলো একে অপরের সঙ্গে মিশে যায়। চিকেন ছোট টুকরো করে কেটে পেঁয়াজের সঙ্গে একটি বাটিতে নিন। এতে হারিসা পেস্ট, পাপরিকা, লবণ ও গোলমরিচ মিশিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখুন। চাইলে কয়েক ঘণ্টা ফ্রিজেও রাখতে পারেন। এরপর প্যানে অলিভ অয়েল গরম করে চিকেন ও পেঁয়াজ মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। একটি ছোট বাটিতে বাকি হারিসা পেস্ট, খেজুরের সিরাপ ও জল মিশিয়ে সস তৈরি করুন। এই সস চিকেনের ওপর ঢেলে আরও ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। শেষে পার্সলে ছড়িয়ে দিন। এদিকে ব্রকলি হালকা সেদ্ধ করে অলিভ অয়েলে ভেজে নিন। পরিবেশন পাত্রে চিকেন সাজিয়ে পাশে ব্রকলি ও টাটকা ম্যাঙ্গো সালসা দিয়ে গরম গরম পরিবেশন করুন। ঝাল চিকেনের সঙ্গে আমের মিষ্টি স্বাদ এই পদটিকে করে তোলে আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী।

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬