ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা জারি করল ভারত সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা সিইআরটি-ইন (CERT-In)। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রোম ব্রাউজারে একাধিক গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে, যার সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে। শুধু তাই নয়, এই দুর্বলতার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়া থেকে আর্থিক প্রতারণার শিকার হওয়ার আশঙ্কাও রয়েছে।

CERT-In বা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম ভারতের কেন্দ্রীয় সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা। অনলাইন হুমকি, সাইবার হামলা এবং সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা নিয়ে নিয়মিত নজরদারি চালায় এই সংস্থা। সম্প্রতি তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে, গুগল ক্রোমের কিছু সংস্করণে এমন নিরাপত্তা ফাঁক রয়েছে, যা ব্যবহার করে সাইবার অপরাধীরা সহজেই ব্যবহারকারীর ডিভাইসে অনুপ্রবেশ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার মাধ্যমে এই ঝুঁকি আরও বাড়ে। একবার ডিভাইস আক্রান্ত হলে হ্যাকাররা পাসওয়ার্ড, ব্যাঙ্কিং তথ্য, ব্যক্তিগত নথি এবং সংরক্ষিত ডেটা হাতিয়ে নিতে পারে। এমনকি ব্যবহারকারীর অজান্তেই ডিভাইসে ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করে ক্যামেরা ও মাইক্রোফোনের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিতে পারে। এর ফলে তথ্য চুরি, আর্থিক ক্ষতি এমনকি ব্ল্যাকমেইলের মতো ঘটনাও ঘটতে পারে।

আরও পড়ুনঃ শ্রাদ্ধের খাবার খেয়েই বিপত্তি! মৃত ৪, অসুস্থ একাধিক

এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের অবিলম্বে গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণে আপডেট করার পরামর্শ দিয়েছে CERT-In। নতুন আপডেটগুলিতে পুরোনো নিরাপত্তা ত্রুটিগুলি সংশোধন করা হয়েছে। পাশাপাশি অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, সন্দেহজনক ওয়েবসাইট এড়িয়ে চলা এবং দ্বি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা চালু রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।সাইবার বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল যুগে সতর্কতাই সবচেয়ে বড় সুরক্ষা। একটি ছোট অসাবধানতাই বড় বিপদের কারণ হতে পারে।

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ! চাঞ্চল্য কোচবিহারে

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের