গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র দাবদাহে চারিদিক যেন জ্বলছে। সকাল থেকেই তীব্র রোদের তেজে মাথা খারাপ দশা মানুষের। ঠান্ডা জল থেকে কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল থেকে ওআরএস-কিছুতেই মিলছে না স্বস্তি। তাই, ঘর হোক বা বাহির, এখন একমাত্র ভরসা হয়ে উঠেছে ‘কুলিং পাউডার’।

প্যাঁচপ্যাঁচে ঘাম, র‌্যাশ, চুলকানিতে ‘কুলিং পাউডার’ ছাড়া কলকাতার গরমের মোকাবিলা ভাবাই যায় না। ঘরের ভিতর ফ্যানের তলায় বসেও দরদর করে ঘাম হচ্ছে। কয়েক মিনিটের জন্যেও এসি বন্ধ করা যাচ্ছে না। ঘরের বাইরে পা রাখলেই রোদের তেজ টের পাওয়া যাচ্ছে। তবে এই রোদে বাইরে বেরোনোর আগে ঘাড়ে, গলায়, সারা শরীরে ভাল করে কুলিং পাউডার মেখে নিলে কিছুটা আরাম পাওয়া যায় বলেই মনে করেন অনেকে। ক্ষণিকের জন্য হলেও মনে হয় ‘স্বর্গসুখ’!

আরও পড়ুন-ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

তবে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, এই ‘স্বর্গীয় অনুভূতি’ পিছনে লুকিয়ে রয়েছে বড় বিপদ! যে ঠান্ডা পাউডারকে পরম বন্ধু ভাবছেন, তা নিঃশব্দেই ক্ষতি করছে ত্বকের। কুলিং পাউডারগুলোর মূল কাজ হল আর্দ্রতা শুষে নেওয়া আর পোশাকের সঙ্গে ত্বকের ঘর্ষণ রোধ করা। এই ধরনের পাউডারে মেশানো থাকে মেন্থল বা কর্পূর, যা আমাদের স্নায়ুকে সাময়িকভাবে উত্তেজিত করে একটা ঠান্ডা হওয়ার কৃত্রিম অনুভূতি দেয় মাত্র।

রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, এই চটজলদি স্বস্তির আড়ালে লুকিয়ে আছে মারাত্মক সাইড এফেক্ট। এই পাউডারগুলো শুধু সাময়িক উপসর্গ কমায়, এর কোনো চিকিৎসাগত গুণ বা থেরাপিউটিক বেনিফিট নেই। উল্টো পাউডারে থাকা কড়া কৃত্রিম সুগন্ধি ত্বকের নিজস্ব সুরক্ষা কবচ একদম নষ্ট করে দেয়।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী