রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিনারে যদি সুস্বাদু ও স্বাস্থ্যকর কিছু খেতে চান, তাহলে ট্রাই করতে পারেন হাই-প্রোটিন ‘ইফা চিকেন’। দুবাই-স্টাইলের এই ভাইরাল পদটি তার ক্রিমি টেক্সচার ও গার্লিক ফ্লেভারের জন্য ইতিমধ্যেই খাদ্যরসিকদের নজর কেড়েছে। এবার এর স্বাস্থ্যকর সংস্করণ সামনে আনলেন ফিটনেস কোচ ও ফুড ব্লগার রালস্টন ডি’সুজা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে তিনি দেখিয়েছেন কীভাবে বাড়িতেই তৈরি করা যায় এই হাই-প্রোটিন ইফা চিকেন। তাঁর দাবি, এই রেসিপি ফিটনেস সচেতনদের জন্য আদর্শ। রেসিপিতে ব্যবহৃত হয়েছে গ্রিক ইয়োগার্ট, বিভিন্ন মশলা এবং বোনলেস চিকেন। বিশেষ আকর্ষণ হল ক্রিমি গার্লিক সস, যা তৈরি হয় সেদ্ধ ডিমের সাদা অংশ, রসুন, চিজ, স্কিমড মিল্ক ও অন্যান্য উপকরণ দিয়ে।

কীভাবে বানাবেন

প্রথমে মশলা ও দইয়ের মিশ্রণে চিকেন ম্যারিনেট করে প্যানে হালকা গরম করুন। এরপর তার উপর ঢেলে দিতে হবে তৈরি করা গার্লিক সস এবং কম আঁচে কয়েক মিনিট রান্না করতে হবে। ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করা যায় এই পদ। রুটি, ভাত বা স্যালাডের সঙ্গেও এটি দারুণ মানিয়ে যায়।

পুষ্টিগুণের হিসেব অনুযায়ী, পুরো রেসিপিতে রয়েছে প্রায় ৮৩৫ ক্যালোরি, ১২৩ গ্রাম প্রোটিন, ৩১ গ্রাম ফ্যাট এবং ১৭ গ্রাম কার্বোহাইড্রেট। তবে উল্লেখ্য, এই তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কনটেন্টের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। পুষ্টিগুণ সংক্রান্ত দাবিগুলি যাচাই করা হয়নি।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার