ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কখনও খেয়াল করেছেন কি নতুন মোবাইল, ল্যাপটপ কিংবা চার্জারের পিছনের অংশে ঢাকনার ওপর বড় করে ক্রস (X) চিহ্ন দেওয়া থাকে? অনেকেই এই চিহ্নের আসল কারণ জানেন না। সাধারণত ডিভাইস কেনার সময় আমরা স্ক্রিন, ক্যামেরা বা প্রসেসরের দিকেই বেশি নজর দিই, পিছনের এই ছোট চিহ্নটিকে তেমন গুরুত্ব দিই না। তবে এই চিহ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। 

কেন থাকে এই চিহ্ন?

ইলেকট্রনিক ডিভাইসে থাকা এই ক্রস দেওয়া চিহ্নটিকে বলা হয় WEEE (Waste Electrical and Electronic Equipment) চিহ্ন। সহজ কথায় এর অর্থ হল, ইলেকট্রনিক গ্যাজেটটি যদি কখনও নষ্ট বা ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তবে সেটিকে ঘরের বা রাস্তার সাধারণ আবর্জনার সঙ্গে ফেলা যাবে না। বিশ্বের প্রতিটি দেশে এই নিয়ম এক না হলেও, ইউরোপীয় ইউনিয়নসহ ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রি হওয়া ডিভাইসে এই চিহ্ন থাকা বাধ্যতামূলক। ভারতে বর্তমানে ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ম চালু রয়েছে। ইলেকট্রনিক নির্মাতা এবং সাধারণ গ্রাহক উভয়ের জন্যই এই বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে রিসাইকেল করার উদ্দেশ্যে এই নিয়ম তৈরি করা হয়েছে।

তাহলে কোথায় ফেলবেন?

প্রতিদিনের ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল, টিভি কিংবা চার্জারে প্রচুর পরিমাণে সিসা,পারদ এবং ক্যাডমিয়ামের মতো অত্যন্ত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে। এগুলোকে যদি সাধারণ ময়লার সাথে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, তবে তা একসময় মাটির নিচে চলে যায় কিংবা জলের উৎসের সাথে মিশে যায়। এর ফলে পরিবেশ ও মানবদেহের মারাত্মক ক্ষতি হতে পারে। মূলত ইলেকট্রনিক ডিভাইসে থাকা এই ডাস্টবিনের চিহ্নকে WEEE চিহ্ন বলা হয়। এর অর্থ হল, প্রোডাক্টটি ডাস্টবিনে ফেলা যাবে না। বরং এটিকে একটি নির্দিষ্ট কোয়ালেকশন সেন্টারে নিয়ে যেতে হবে।  

 

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র