টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বিজেপির অন্দরে ক্ষোভ প্রকাশ্যে এল। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে শনিবার ভোরে জাতীয় সড়ক অবরোধ করেন দলের একাংশের সমর্থকরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ঘটনায় পুলিশকর্মী-সহ একাধিক ব্যক্তি আহত হন।

আগামী ৩০ জুলাই দাতিয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্রকে প্রার্থী করা হবে বলে জোর জল্পনা ছিল। কিন্তু শুক্রবার দল আশুতোষ তিওয়ারির নাম ঘোষণা করে। এরপরই ক্ষোভে রাস্তায় নামেন মিশ্রের সমর্থকরা।  সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অবরোধ শনিবার ভোর প্রায় ৫টা পর্যন্ত চলে। টানা প্রায় ১১ ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ২০ থেকে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দাতিয়া, ঝাঁসি, শিবপুরী ও গোয়ালিয়র জেলার বহু মানুষ সমস্যায় পড়েন। বাস, ট্রাক এবং অ্যাম্বুল্যান্সও আটকে পড়ে। জেলাশাসক স্বপ্নিল ওয়াংখেড়ে জানান, সারা রাত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালানো হলেও তাঁরা অবরোধ তুলতে রাজি হননি। ভোরের দিকে বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন বলে অভিযোগ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।

 

আরও পড়ুনঃ ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

প্রশাসনের দাবি, ঘটনায় আটজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে এসডিপিও, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলাশাসকও রয়েছেন। একাধিক পুলিশ গাড়ি ও ট্রাক ভাঙচুরের অভিযোগও উঠেছে। তবে পুলিশ লাঠিচার্জ করেনি বলে প্রশাসনের দাবি। পুলিশ জানিয়েছে, কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতীর সদস্যপদ খারিজ হওয়ার পর দাতিয়া আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩০ জুলাই ভোটগ্রহণ এবং ৩ আগস্ট ফল প্রকাশ হবে।

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট