ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  যে স্কুলে শিশুদের ভবিষ্যৎ গড়ে ওঠার কথা, সেই স্কুলেই নাকি রাতের পর রাতে বসত মদের আসর। অভিযোগের তির উত্তরপ্রদেশের মহোবা জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্রের বিরুদ্ধে। দিনের পর দিন তাঁর আচরণে অতিষ্ঠ ছিলেন পড়ুয়া, অভিভাবক এবং গ্রামের মানুষ। শেষ পর্যন্ত একটি ভিডিও সামনে আসতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। এরপরই তাঁকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা দফতর।

স্থানীয়দের অভিযোগ, স্কুল চলাকালীন প্রায় প্রতিদিনই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন ওই প্রধান শিক্ষক। শুধু তাই নয়, কখনও অন্তর্বাস ও গামছা পরে বিদ্যালয়ের এদিক-ওদিক ঘুরে বেড়াতেন বলেও অভিযোগ। তাঁর এই আচরণে পড়ুয়াদের সামনে তৈরি হতো অত্যন্ত অস্বস্তিকর পরিবেশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের একটি ফাঁকা শ্রেণিকক্ষে বেঞ্চের উপর শুয়ে রয়েছেন প্রধান শিক্ষক। তাঁর অবস্থায় স্পষ্ট নেশার ছাপ। অন্যদিকে, স্মার্ট ক্লাসরুমের জন্য বসানো এলইডি পর্দায় চলছিল অশালীন ভিডিও গান। এই দৃশ্য ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক পড়ুয়ার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তিনি তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখাতেন।

 

আরও পড়ুনঃ  ৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

গ্রামের বাসিন্দাদের দাবি, শিশুদের সামনেই অশ্রাব্য ভাষায় কথা বলতেন তিনি। এমনকি রাতের অন্ধকারে বিদ্যালয় চত্বরে অসামাজিক ব্যক্তিদের নিয়ে মদের আসর বসানোর অভিযোগও উঠেছে। গ্রামবাসীদের একাধিক অভিযোগের ভিত্তিতে সহকারী ব্লক শিক্ষা আধিকারিক অশ্বিনী যাদব বিদ্যালয়ে গিয়ে তদন্ত করেন। তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে শিক্ষা দফতর জানিয়েছে। এরপরই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। যে বিদ্যালয়ে শিশুদের হাতে বই তুলে দেওয়ার কথা, সেখানে যদি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকই শৃঙ্খলা ভাঙেন, তবে সেই ঘটনা শুধু একটি স্কুলের নয়, গোটা শিক্ষা ব্যবস্থার কাছেই বড় প্রশ্ন তুলে দেয়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান