সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম ও বিবাহকে ঘিরে সমাজে নানা ধারণা প্রচলিত রয়েছে। কেউ বিশ্বাস করেন একজন নির্দিষ্ট ‘সোলমেট’  জীবনের জন্য উপযুক্ত। আবার কেউ মনে করেন নিখুঁত মিল থাকলেই সম্পর্ক সফল হয়। তবে মনোবিদদের মতে, এসব ধারণার অনেকগুলিই বাস্তবতার সঙ্গে মেলে না এবং কখনও কখনও সম্পর্কের ওপর অযথা চাপ সৃষ্টি করে। আরও একটি প্রচলিত ধারণা হল, সুখী দাম্পত্যে কখনও ঝগড়া বা মতবিরোধ হয় না। বাস্তবে মতের অমিল যে কোনও সম্পর্কের স্বাভাবিক অংশ। বরং সেই মতবিরোধ কীভাবে সামলানো হচ্ছে তা অন্যতম বিষয়।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলির মধ্যে একটি হল ‘সোলমেট’ তত্ত্ব। অনেকেই মনে করেন একজন মানুষের জন্য পৃথিবীতে মাত্র একজনই আদর্শ সঙ্গী রয়েছেন। কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে সফল সম্পর্ক তৈরি হয় পারস্পরিক সম্মান, প্রত্যহ  যোগাযোগ এবং সময়ের সঙ্গে একসঙ্গে বেড়ে ওঠার মাধ্যমে। শুধুমাত্র পূর্বনির্ধারিত কোনও ‘পারফেক্ট ম্যাচ’ এর কারণে নয়। সত্যিকারের ভালবাসা থাকলে সঙ্গী মনের কথা না বললেও সব বুঝে যাবেন। মনোবিদরা বলছেন, এই প্রত্যাশা প্রায়ই ভুল বোঝাবুঝির জন্ম দেয়। সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি হল স্পষ্ট ও খোলামেলা যোগাযোগ। বিবাহ বা দীর্ঘমেয়াদি সম্পর্ক কোনও গন্তব্য নয়, বরং একটি চলমান প্রক্রিয়া। একটি সুস্থ দৈনন্দিন সম্পর্ক কেমন হয়, তা না জেনেই অনেকে বিয়ে করে ফেলেন। তারা বিয়ের পরিকল্পনা করতে জানে, কিন্তু সম্পর্ক কীভাবে গড়তে হয় তা অধিকাংশ মানুষ জানে না। সাধারণত সম্পর্ক গড়া ও টিকিয়ে রাখার জন্য দুটি মানুষের প্রচুর আন্তঃব্যক্তিক এবং অন্তর্ব্যক্তিক দক্ষতার প্রয়োজন হয়।

সময়ের সঙ্গে মানুষ যেমন বদলায়,  তেমনই বদলায় সম্পর্কের চাহিদা ও বাস্তবতাও। তাই নিখুঁত সঙ্গী খোঁজার চেয়ে একটি সুস্থ, সহানুভূতিশীল এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ‘সম্পূর্ণ মিল’ বা শতভাগ কম্প্যাটিবিলিটির ধারণাকেও বিশেষজ্ঞরা মিথ বলে মনে করেন। দুটি মানুষের ব্যক্তিত্ব, অভ্যাস ও পছন্দ কখনও পুরোপুরি এক হতে পারে না। বরং পার্থক্যকে সম্মান করা এবং একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। সম্পর্কের সাফল্য ভাগ্য, সোলমেট বা নিখুঁত মিলের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে পারস্পরিক প্রচেষ্টা, বোঝাপড়া এবং একসঙ্গে সমস্যার মোকাবিলা করার মানসিকতার উপর।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির