বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে খুব সহজেই তা দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু এই পদটি। প্রখ্যাত রন্ধনশিল্পী সঞ্জীব কপূরের গুজরাতি ‘মুঠিয়া’ রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই বড়া বাইরে থেকে অত্যন্ত মুচমুচে এবং ভেতরে নরম হয়। অল্প কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই এবার বানিয়ে ফেলতে পারেন বাসি ভাতের বড়া।

উপকরণ

১ কাপ বাসি ভাত, ১/২ কাপ বেসন, ১/৪কাপ আটা অথবা সুজি, ২ চামচ টক দই, ১ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, ১/৪ কাপ ধনেপাতা কুচি, ১ চামচ লেবুর রস, ১ চামচ সাদা তিল, ১/২ চামচ জোয়ান, ১/৪ চামচ হলুদ গুঁড়ো, ১/২ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, ১ চামচ সর্ষে, এক চিমটে হিং, সামান্য কারিপাতা।

পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে বাসি ভাত নিয়ে হাত দিয়ে ভাল করে মেখে নিন। এবার এই ভাতের মধ্যে বেসন, আটাবা সুজি, টক দই, আদা-লঙ্কা বাটা, ধনেপাতা কুচি এবং সমস্ত শুকনো মশলা (সাদা তিল, জোয়ান, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন) দিয়ে দিন। হাত দিয়ে সবকিছু খুব ভাল করে মেখে নিন। এরপর ওপর থেকে লেবুর রস এবং এক চামচ তেল দিয়ে মিশ্রণটি রেখে দিন। এরপর হাতে সামান্য তেল মেখে নিয়ে মিশ্রণটি থেকে ছোট ছোট অংশ কেটে গোল বা চ্যাপ্টা বড়ার আকার দিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে বড়াগুলি ছেড়ে দিন। দু’দিক ভাল করে সোনালি এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। স্বাদ আরও বাড়াতে চাইলে অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে সর্ষে, তিল, কারিপাতা এবং এক চিমটে হিং ফোড়ন দিন। ফোড়নে ভেজে রাখা বড়াগুলি দিয়ে ২ থেকে ৩ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…