দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত দুবাই। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের প্রভাব এবার দুবাইয়ের পর্যটন শিল্পেও। ২০২৫ সালে প্রায় ১ কোটি ৯৬ লক্ষ বিদেশি পর্যটকের পদচারণায় নয়া রেকর্ড গড়েছিল মরুশহরটি। কিন্তু আঞ্চলিক অস্থিরতার জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় বহু বিদেশি পর্যটক ভ্রমণের পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন। তারই প্রভাব পড়েছে হোটেল, পর্যটন শিল্পে। এই পরিস্থিতিতে পর্যটকদের আস্থা ফেরাতে এবং নতুন করে ভ্রমণে উৎসাহ জোগাতে ‘দুবাই ইনভাইট’ নামে বিশেষ কর্মসূচি চালু করেছে দুবাই প্রশাসন।

কী এই ‘দুবাই ইনভাইট’ কর্মসূচি?

এই কর্মসূচির আওতায় সংযুক্ত আরব আমিরশাহির ১৮ বছর বা তার বেশি বয়সি, বৈধ এমিরেটস পরিচয়পত্রধারী বাসিন্দারা সর্বাধিক তিন জন আত্মীয় বা বন্ধুকে দুবাই ভ্রমণের জন্য মনোনীত করতে পারবেন। আমন্ত্রিত ব্যক্তি যদি আগামী ৩১ অক্টোবরের মধ্যে বৈধ পর্যটক ভিসা নিয়ে বিমান, সড়ক বা জলপথে দুবাই পৌঁছন, তবে হোটেল, খাবার এবং বিভিন্ন পর্যটন পরিষেবায় বিশেষ সুবিধা পাবেন। একই সঙ্গে আমন্ত্রণকারীও সর্বোচ্চ ৩ হাজার দিরহাম, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন। তবে এই কর্মসূচি কেবল সংযুক্ত আরব আমিরশাহির বাইরের পর্যটকদের জন্যই প্রযোজ্য।

কেন চালু করা হল এই উদ্যোগ?

পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে দুবাইয়ের পর্যটন শিল্পে স্পষ্ট প্রভাব পড়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বহু পর্যটক সফর স্থগিত বা বাতিল করেছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি, যে হোটেলগুলিতে আগে প্রায় ৮০ শতাংশ কক্ষ ভরতি থাকত, আগামী কয়েক মাসে সেই হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। পর্যটন শিল্পে এই মন্দা কাটাতেই নতুন কর্মসূচির পথে হেঁটেছে প্রশাসন।

আরও পড়ুনঃ শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

পর্যটকদের ফেরাতে আর কী পদক্ষেপ?

শুধু ‘দুবাই ইনভাইট’ নয়, পর্যটকদের ব্যয় কমাতেও একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিলাসবহুল হোটেলে রাতযাপনের উপর ধার্য কর সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁর বিলে ধার্য ৭ শতাংশ পুর করও তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের আশা, এতে বিদেশি পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে।

প্রসঙ্গত, সংঘাতের সময় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছিল। কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থাও অস্থায়ীভাবে উড়ান বন্ধ রেখেছিল। যদিও বর্তমানে বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ এবং সমস্ত দর্শনীয় স্থান স্বাভাবিকভাবে চালু রয়েছে, তবুও পর্যটকদের মনে তৈরি হওয়া সংশয় দূর করাই প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পর্যটন ও হোটেল শিল্পের বিশেষজ্ঞদের মতে, দুবাইয়ের পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন পরিষেবা এখনও আগের মতোই শক্তিশালী। তবে পশ্চিম এশিয়াকে একটিমাত্র সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে দেখার প্রবণতার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু পর্যটক এখনও ভ্রমণের সিদ্ধান্ত নিতে সতর্কতা অবলম্বন করছেন। সেই কারণেই মানুষের আস্থা পুনরুদ্ধার এবং পর্যটন শিল্পে নতুন গতি আনতে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও বিশেষ কর্মসূচির উপর জোর দিচ্ছে দুবাই প্রশাসন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের