শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীরা শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই শ্রাবণ শুরু হতেই দেশের বিভিন্ন প্রান্তের শিবমন্দিরে ভক্তদের ঢল নামে। অনেকের বিশ্বাস, এই সময় ভক্তিভরে শিবের আরাধনা করলে এবং নিষ্ঠার সঙ্গে তাঁর মাথায় জল নিবেদন করলে জীবনের নানা বাধা দূর হয় ও মনস্কামনা পূর্ণ হয়। এবার শ্রাবণ মাস উপলক্ষ্যে বাঁকুড়ার ঐতিহাসিক এক্তেশ্বর শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে বিশেষ ভাবে। পুরাণ মতে ভগবান শিবের বাসস্থান হল কৈলাসে। যে জায়গা সর্বদা ঢাকা থাকে বফরে। সেই কথা মাথায় রেখেই এবার দেবাদিদেব মহাদেবকে বরফ দিয়ে সুসজ্জিত করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহ ভরিয়ে দেওয়া হয়েছে বরফে।

এক্তেশ্বর শিব মন্দির কমিটির এই অভিনব উদ্যোগ অবাক করেছে মন্দিরে আসা ভক্তদের। বাঁকুড়া শহরের কাছেই দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত এক্তেশ্বর শিবমন্দির দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় শৈবতীর্থ। জনশ্রুতি অনুযায়ী, বিষ্ণুপুরের মল্লরাজাদের পৃষ্ঠপোষকতায় এই মন্দিরের বিকাশ ঘটে। মন্দিরের স্থাপত্য, ইতিহাস এবং ধর্মীয় গুরুত্ব আজও অসংখ্য পর্যটক ও ভক্তকে আকর্ষণ করে। সেই মন্দিরের গর্ভগৃহ বরফ দিয়ে সাজানোর ফলে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। বরফ দিয়ে সজ্জিত শিবলিঙ্গের অপূর্ব রূপ দেখতে ভক্তরা ভিড় জমিয়েছেন। 

আরও পড়ুন: রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

ল্যাটেরাইট পাথর ও ইট দিয়ে নির্মিত প্রায় ৪৫ ফুট উচ্চতার এই পশ্চিমমুখী রেখ-দেউল শৈলীর মন্দির বহু শতাব্দীর ইতিহাস বহন করছে। মন্দিরের গায়ে খোদাই করা দেবদেবীর মূর্তি এবং চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য শিবলিঙ্গ আজও ইতিহাসপ্রেমী ও পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। বরফ দিয়ে মন্দির সাজানো নিয়ে মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, বিশেষ দিনের কথা মাথায় রেখে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর