বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে? দোকান থেকে মিষ্টি আনার দরকার নেই। রান্নাঘরে থাকা বেসন, দুধ আর ঘি দিয়েই বানিয়ে ফেলুন এমন এক হালুয়া যার গন্ধেই জিভে জল চলে আসবে। বিশেষ কোনও অনুষ্ঠান না থাকলেও অতিথি আপ্যায়ন কিংবা বাড়ির সকলের জন্য বিকেলের মিষ্টিমুখে এই হালুয়া হতে পারে দারুণ একটি পদ।

উপকরণ

বেসন — ১ কাপ

ঘি

দুধ — ২ কাপ

চিনি

এলাচ গুঁড়ো — ১/২ চা চামচ

কাজু — কুচি করা

বাদাম — কুচি করা

পেস্তাবাদাম — কুচি করা

কিসমিস — পরিমাণমতো

প্রণালী

প্রথমে কড়াইয়ে ঘি গরম করে তাতে কাজু, বাদাম, পেস্তাবাদাম ও কিসমিস দিয়ে হালকা ভেজে নিন। বাদামগুলি সামান্য রং ধরলেই তুলে আলাদা করে রাখুন। এবার ওই কড়াইতেই বেসন দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকুন। বেসন ভালভাবে ভাজা অত্যন্ত জরুরি। যতক্ষণ না বেসনের রং হালকা সোনালি হচ্ছে এবং সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ নাড়তে থাকুন। অন্য একটি পাত্রে দুধ গরম করে রাখুন। দুধ ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই। বেসন ভালভাবে ভাজা হয়ে গেলে আঁচ কমিয়ে অল্প অল্প করে গরম দুধ ঢালুন এবং একই সঙ্গে ক্রমাগত নাড়তে থাকুন। এতে বেসনে দলা পাকবে না। দুধ ভালভাবে মিশে গেলে চিনি দিয়ে দিন। চিনি গলে হালুয়ার সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এর পর এলাচ গুঁড়ো দিয়ে দিন। এবার আগে থেকে ভেজে রাখা কাজু, বাদাম, পেস্তাবাদাম ও কিসমিস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। হালুয়া নাড়তে নাড়তে যখন কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করবে এবং ঘি আলাদা হয়ে উঠবে, তখন বুঝবেন রান্না তৈরি। আঁচ বন্ধ করে নামিয়ে নিন। উপর থেকে আরও কিছু বাদাম ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান