ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার ডিমের ঝোল বা অমলেটের বাইরে কিছু নতুন খেতে চাইলে ‘এগ লাবাবদার’ হতে পারে এক দারুণ বিকল্প। পুরনো মোগলাই রান্নার ছোঁয়ায় তৈরি এই পদে কাজু, চারমগজ আর মশলার ঘন গ্রেভি ডিমকে দেয় একেবারে আলাদা স্বাদ। সহজ উপকরণে ঘরেই বানানো যায় এই রেসিপি।

কীভাবে বানাবেন?

উপকরণ: ৪-৫টি সেদ্ধ হাঁসের ডিম, ২টি মাঝারি পেঁয়াজ, ১টি মাঝারি টম্যাটো, ৭-৮টি কাজুবাদাম, ১ টেবিল চামচ চারমগজ, ৭-৮টি রসুন কোয়া, ৫-৬টি কাঁচালঙ্কা, ২-৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ টেবিল চামচ ঘি, ১টি তেজপাতা, ৩-৪টি গোলমরিচ,১-২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, স্বাদমতো নুন-চিনি, রান্নার জন্য সাদা তেল।

প্রণালী: প্রথমে সেদ্ধ ডিমগুলো লম্বালম্বি করে কেটে নুন ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে হালকা ভেজে নিন। একটি ডিম কুচিয়ে আলাদা রাখুন।

কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও গোলমরিচ ফোড়ন দিন। এরপর কাটা পেঁয়াজ ও রসুন হালকা ভেজে টম্যাটো, কাজুবাদাম, চারমগজ, নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিন। সামান্য জল দিয়ে ৫ মিনিট রান্না করে ঠান্ডা হতে দিন। এরপর মিক্সারে পেস্ট বানিয়ে নিন। কড়াইয়ে ঘি গরম করে সেই মিশ্রণ ঢেলে দিন এবং নাড়তে থাকুন। তেল ছাড়তে শুরু করলে কুচানো ডিম মিশিয়ে দিন। সবশেষে ভাজা সেদ্ধ ডিমগুলো দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নিন। উপর থেকে ফ্রেশ ক্রিম ও গ্রেট করা ডিম ছড়িয়ে দিলেই তৈরি ‘এগ লাবাবদার’। পরিবেশন করুন গরম গরম পোলাও, নান বা রুমালি রুটির সঙ্গে পরিবেশন করলে এই ডিশের স্বাদ আরও বেড়ে যাবে।

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর