চিনিমুক্ত মৌরি শরবতে গরমে মিলবে স্বস্তি, ঘরেই বানান শীতল পানীয়

Share:

নিজস্ব প্রতিনিধি চৈত্র-বৈশাখে  গ্রীষ্মের দাবদাহে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এই সময়ে কোল্ড ড্রিঙ্কস সাময়িক স্বস্তি দিলেও তাতে থাকে অতিরিক্ত চিনি, কৃত্রিম রং এবং প্রিজারভেটিভ যা শরীরে  দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। এর পরিবর্তে ঘরোয়া উপায়ে তৈরি এই মৌরির শরবত হতে পারে আদর্শ পানীয়। মৌরির স্বাভাবিক শীতল প্রকৃতি শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে, পাশাপাশি হজমশক্তি বাড়ায় এবং অম্বল বা পেটের জ্বালাভাব কমাতেও এই উপাদান  কার্যকর । খুব অল্প উপকরণে মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যায় এই সুস্বাদু শরবত।

উপকরণ

মৌরি – ১/২ কাপ

জল – ২ কাপ (ভিজিয়ে রাখার জন্য)

মিছরি – ১/২ কাপ

পুদিনা পাতা – ৮ থেকে ১০টি

বরফ কুচি – প্রয়োজনমতো

ঠান্ডা জল – ১ থেকে ২ গ্লাস (পরিবেশনের জন্য)

পদ্ধতি

প্রথমে মৌরি ভালো করে পরিষ্কার করে  নিন। এরপর একটি পাত্রে জল দিয়ে কমপক্ষে ৪-৫ ঘণ্টা, সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখুন। এতে মৌরি নরম হবে এবং তার স্বাদ ও গুণাগুণ জলে মিশে যাবে।এরপর ভেজানো মৌরি সেই জল-সহ ব্লেন্ডারে ঢেলে দিন। তাতে মিছরি ও পুদিনা পাতা যোগ করে মিহি করে ব্লেন্ড করুন। তৈরি হওয়া মিশ্রণটি একটি সূক্ষ্ম ছাঁকনি বা পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিন, যাতে আঁশ আলাদা হয়ে যায় এবং শরবত হয় একেবারে মসৃণ।এবার একটি লম্বা গ্লাসে বরফ কুচি দিন। তার ওপর ঢালুন মৌরির নির্যাস। প্রয়োজনমতো ঠান্ডা জল মিশিয়ে ভালো করে নেড়ে নিন। উপরে কয়েকটি পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন। 

 

এক গ্লাস ঠান্ডা  এই মৌরির শরবত শুধু তৃষ্ণাই মেটাবে না, গরমের ক্লান্তি দূর করে শরীরকে রাখবে সতেজ ও হালকা। চিনি ছাড়াই তৈরি হওয়ায় এটি তুলনামূলক স্বাস্থ্যকর, আর ঘরোয়া স্বাদে ভরপুর। এই গরমে প্রতিদিনের ডায়েটে যোগ করতে পারেন এই সহজ পানীয় স্বাদেও আলাদা, গুণেও ভরসাযোগ্য।

                                                                                                                

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের