বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্গির হানার আতঙ্ক, ঘরছাড়া হওয়ার স্মৃতি, তারপর দেশভাগের যন্ত্রণা! ইতিহাসের একের পর এক অধ্যায় পেরিয়ে আজও অমলিন ঝাড়গ্রামের সেনগুপ্ত পরিবারের দুর্গাপুজো। অবিভক্ত বাংলার ফরিদপুরের বান্ধব-দৌলতপুরে যার শিকড়, দেশভাগের পর সেই পুজোই ঠাঁই নেয় ঝাড়গ্রামের বাছুরডোবার ‘রজনী কুটির’-এ। কয়েক শতাব্দী পেরিয়ে গেলেও বদলায়নি পুজোর বেশ কিছু প্রাচীন রীতি।

সময় গড়িয়েছে। বদলেছে জায়গা, বদলেছে পারিপার্শ্বিক পরিস্থিতি। কিন্তু সেই কঠিন সময়ের স্মৃতি মুছে যায়নি। বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে পারিবারিক রীতি হিসেবে টিকে রয়েছে সেই ভোগ নিবেদনের প্রথা।পরিবারের দাবি, প্রায় সাড়ে তিনশো বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো। পরিবারের পূর্বপুরুষ ও প্রখ্যাত কবিরাজ রামগতি সেনগুপ্ত এই পুজোর সূচনা করেছিলেন বলে জানা যায়। সেই সময়েই বর্গি হামলার আতঙ্কের মুখে পড়তে হয়েছিল পরিবারকে। পুজোর আয়োজন করলেও পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল। হামলার আশঙ্কায় ঠাঁইনাড়া হতে হয়েছিল পূর্বপুরুষদের। ফলে দেবীর জন্য রান্না করে ভোগ নিবেদন করার সুযোগও ছিল না। সেই পরিস্থিতিতেই কাঁচা আনাজ ও মাছ দিয়ে দেবীকে ভোগ দেওয়ার রীতি শুরু হয়।

দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে পরিবারের সদস্যেরা চলে আসেন ঝাড়গ্রামে। বাছুরডোবায় তৈরি হয় তাঁদের নতুন ঠিকানা ‘রজনী কুটির’। সেনগুপ্ত বাড়ির পুজোয় প্রতিমার বিন্যাসেও রয়েছে আলাদা বৈশিষ্ট্য। একচালার প্রতিমায় লক্ষ্মীর পাশে থাকেন কার্তিক এবং সরস্বতীর পাশে গণেশ। ফলে দেবীর আরাধনায় যেমন রয়েছে প্রাচীন পারিবারিক রীতি, তেমনই প্রতিমার বিন্যাসেও ফুটে ওঠে বনেদি বাড়ির পুজোর নিজস্ব ঐতিহ্য।আর নবমীর দিন রয়েছে আরও একটি বিশেষ রীতি—‘শত্রু বলি’। চালের গুঁড়ি দিয়ে মানুষের অবয়ব তৈরি করে দেওয়া হয় প্রতীকী বলি। দেশভাগ বদলে দিয়েছে পরিবারের ঠিকানা, সময় বদলে দিয়েছে জীবনযাত্রা। কিন্তু ফরিদপুরের সেই শিকড়কে আজও আঁকড়ে ধরে রেখেছে সেনগুপ্ত পরিবার।

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?