“স্বাস্থ্যকর” ফল-সবজিতেও কি লুকিয়ে আছে ক্যান্সারের ঝুঁকি?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত ফল, শাকসবজি আর হোল গ্রেইন কি সত্যিই সবসময় নিরাপদ? নাকি এর মধ্যেই লুকিয়ে আছে অজানা ঝুঁকি?একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে, ৫০ বছরের কম বয়সী এবং ধূমপান না করা মানুষের মধ্যে ফুসফুস ক্যান্সারের একটি সম্ভাব্য সম্পর্ক খাদ্যাভ্যাসের সঙ্গে থাকতে পারে। বিশেষ করে যারা বেশি পরিমাণে ফল, শাকসবজি ও হোল গ্রেইন গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এই ইঙ্গিত পাওয়া গেছে বলে গবেষকরা জানিয়েছেন।

গবেষণাটি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার (USC) গবেষকরা পরিচালনা করেন এবং উপস্থাপন করা হয় American Association for Cancer Research-এর ২০২৬ সালের সম্মেলনে। এতে ১৮৭ জন ফুসফুস ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস বিশ্লেষণ করা হয়, যাদের সবাই ৫০ বছর বা তার কম বয়সে রোগে আক্রান্ত হন। গবেষকদের মতে, অংশগ্রহণকারীদের ডায়েট কোয়ালিটি সাধারণ মানুষের তুলনায় বেশি ছিল। তবুও তাদের মধ্যে রোগের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন: ভোটের মুখে হাওড়া স্টেশন থেকে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল RPF

মূল সন্দেহের জায়গা হিসেবে উঠে এসেছে কীটনাশকের বিষয়টি। গবেষকদের দাবি, প্রচলিতভাবে (non-organic) উৎপাদিত ফল ও সবজিতে কীটনাশকের অবশিষ্টাংশ থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।তবে গবেষকরা এটিও স্পষ্ট করেছেন যে এটি একটি প্রাথমিক পর্যায়ের পর্যবেক্ষণমূলক গবেষণা, ফলে সরাসরি কারণ-প্রভাব সম্পর্ক এখনো প্রমাণিত হয়নি। বিশেষজ্ঞদের মতে, ফল ও সবজি খাওয়া বন্ধ করার কোনো প্রয়োজন নেই, বরং নিরাপদ খাদ্যাভ্যাস ও আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা