শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলেই জানেন, সবার প্রথমে মর্ত্যে আসেন গণেশ। চলতি বছর সোমবার (১৪ সেপ্টেম্বর) পালিত হবে গণেশ পুজো। মহারাষ্ট্রে এই উৎসবের জাঁকজমক চোখে পড়ার মতো হলেও বাংলাতেও বহু বাড়ি ও মন্দিরে নিষ্ঠার সঙ্গে এ দিন গণেশ পুজো হয়। তবে গণেশ চতুর্থীতে শুধু পুজো করলেই হবে না, আপনার রাশি অনুযায়ী সিদ্ধিদাতাকে কী নিবেদন করছেন, তার উপরও নির্ভর করতে পারে সৌভাগ্যের দরজা। যে কোনও শুভ কাজের শুরুতেই কেন গণেশ পুজো করা হয় জানেন? হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গণেশ হলেন সিদ্ধিদাতা ও বিঘ্নহর্তা। তাই নতুন কোনও কাজ শুরুর আগে তার আরাধনা করলে সমস্ত বাধা-বিপত্তি দূর হয় এবং সাফল্যের পথ প্রশস্ত হয় বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গণেশ চতুর্থীর দিনে নিজের রাশি অনুযায়ী কিছু নির্দিষ্ট সামগ্রী সিদ্ধিদাতার পায়ে নিবেদন করলে শুভ ফল পাওয়া যেতে পারে। অর্থ, সমৃদ্ধি ও সুখ-শান্তির জন্য কোন রাশির জাতক-জাতিকারা কী নিবেদন করবেন দেখে নিন-

মেষ: গণেশকে লাল জবা ফুলের সঙ্গে ১১টি দূর্বা অর্পণ করতে পারেন।

বৃষ: ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গোলাপি রঙের ফুল নিবেদন করা শুভ বলে মনে করা হয়।

মিথুন: ২১টি দূর্বা, পানপাতা এবং সবুজ এলাচ দিয়ে সিদ্ধিদাতার পুজো করতে পারেন।

কর্কট: সাদা ফুলের মালা, মোদক এবং নতুন পোশাক অর্পণ করা যেতে পারে।

সিংহ: হলুদ রঙের পোশাকের পাশাপাশি হলুদ ফুল নিবেদন করতে পারেন।

কন্যা: দূর্বার মালা, পানপাতা, এলাচ এবং লাড্ডু দিয়ে গণেশের পুজো করা শুভ।

তুলা: গণেশ স্তোত্র পাঠ করে হলুদ বোঁদের লাড্ডু নিবেদন করতে পারেন।

বৃশ্চিক: পাঁচ ধরনের মরশুমি ফল এবং লাল গোলাপের মালা অর্পণ করা যেতে পারে।

ধনু: সিদ্ধিদাতার উদ্দেশে পাঁচটি হলুদের গাঁট নিবেদন করার পরামর্শ দেওয়া হয়।

মকর: হলুদ রঙের পোশাক এবং লাল জবা ফুল গণেশকে অর্পণ করতে পারেন।

কুম্ভ: সবুজ পোশাক এবং দূর্বার মালা নিবেদন করা শুভ বলে মনে করা হয়।

মীন: ২১টি দূর্বার সঙ্গে হলুদ ফুলের মালা অর্পণ করতে পারেন।

ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, রাশি মেনে গণেশের পুজো করলে জীবনে শুভ শক্তির প্রভাব বাড়তে পারে। তবে এগুলি প্রচলিত বিশ্বাস ও জ্যোতিষীয় ধারণার উপর ভিত্তি করে।

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ