ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজো মানেই সাজগোজের প্রস্তুতি! নতুন শাড়ি, কুর্তি, গয়না থেকে শুরু করে মেকআপ কীভাবে নিজেকে আরও সুন্দর করে তোলা যায়, তা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। তবে শুধু দামি প্রসাধনী বা পার্লারের ট্রিটমেন্টেই নয়, ত্বকের স্বাভাবিক জেল্লার জন্য নজর দিতে হবে রোজকার খাবারের দিকেও। পুজোর আগে কয়েকটি পুষ্টিকর খাবার নিয়মিত ডায়েটে রাখলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করতে পারে।

টমেটো

টমেটোতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত খাবারের সঙ্গে টমেটো যোগ করা যেতে পারে। সালাদ, স্যুপ কিংবা রান্নায় টমেটো ব্যবহার করে সহজেই ডায়েটে রাখা যায় এই সবজিকে।

গাজর

গাজরে রয়েছে বিটা-ক্যারোটিন, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। পুজোর আগে ত্বকের যত্নের রুটিনে তাই গাজর রাখতে পারেন। কাঁচা স্যালাড কিংবা রান্না করে খাওয়া যায়।

মরশুমি ফল

পুজোর আগে বিভিন্ন মরশুমি ফল খাওয়ার অভ্যাস করুন। ফলে থাকা ভিটামিন, জল ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের সামগ্রিক পুষ্টিতে সাহায্য করে। কমলালেবু, পেঁপে, পেয়ারা-সহ বিভিন্ন ফল রাখতে পারেন খাবারের তালিকায়।

বাদাম ও বীজ

ত্বকের যত্নে ডায়েটে বাদাম ও বিভিন্ন ধরনের বীজ যোগ করা যেতে পারে। এগুলিতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের জন্য উপকারী। তবে পরিমাণের দিকে নজর রাখা জরুরি।

পর্যাপ্ত জল

ত্বকের স্বাভাবিক সতেজতা ধরে রাখতে শরীরে জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। সারাদিন পর্যাপ্ত জল পান করুন। পুজোর সময় প্যান্ডেল হপিং, ঘোরাঘুরি ও বাইরে থাকার কারণে জল খাওয়ার কথা ভুলে গেলে চলবে না। পুজোর সাজে নিখুঁত লুক পেতে মেকআপ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু মেকআপের পাশাপাশি ত্বকের ভিতরের যত্নও জরুরি। তাই পুজোর আগে নতুন পোশাক আর প্রসাধনীর তালিকার সঙ্গে খাবারের তালিকাতেও রাখুন পুষ্টিকর খাবার। তবে কোনও নির্দিষ্ট খাবার খাওয়ার আগে নিজের শারীরিক প্রয়োজন ও অ্যালার্জির বিষয়টি মাথায় রাখা উচিত।

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো