এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনার বাজারে স্বস্তির খবর। টানা ঊর্ধ্বগতির পর সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা কমেছে হলুদ ধাতুর দাম। সঙ্গে রুপোর দামেও দেখা গিয়েছে পতন। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৬ জুন) দেশের বুলিয়ন বাজারে সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে।

সর্বশেষ দর অনুযায়ী, ৯৯৯ বিশুদ্ধতার ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫০ হাজার ৯৪ টাকায় নেমে এসেছে। অন্যদিকে, ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম কমে প্রতি কেজিতে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৬৭ টাকা। 

আজকে অর্থাৎ মঙ্গলবার (১৬ জুন) সোনার দাম

IBJA-র প্রকাশিত তথ্য অনুযায়ী—

২৪ ক্যারেট (৯৯৯ বিশুদ্ধতা) সোনা: প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫০ হাজার ০৯৪ টাকা

২৩ ক্যারেট (৯৯৫ বিশুদ্ধতা) সোনা: প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৩ টাকা

২২ ক্যারেট (৯১৬ বিশুদ্ধতা) সোনা: প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৭ হাজার ৪৮৬ টাকা

১৮ ক্যারেট (৭৫০ বিশুদ্ধতা) সোনা: প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ১২ হাজার ৫৭১ টাকা

১৪ ক্যারেট (৫৮৫ বিশুদ্ধতা) সোনা: প্রতি ১০ গ্রাম প্রায় ৮৭ হাজার ৮০০ টাকার আশেপাশে

আরও পড়ুন: ২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

কতটা কমল সোনার দাম?

গত সোমবারের তুলনায় মঙ্গলবার সকালে—

২৪ ক্যারেট সোনা কমেছে ৫৫২ টাকা

২৩ ক্যারেট সোনা কমেছে ৫৫০ টাকা

২২ ক্যারেট সোনা কমেছে ৫০৬ টাকা

১৮ ক্যারেট সোনা কমেছে ৪১৪ টাকা

১৪ ক্যারেট সোনা কমেছে ৩২৩ টাকা

রুপোর দামেও পতন

রুপোর বাজারেও দেখা গিয়েছে নিম্নমুখী প্রবণতা। ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম প্রতি কেজিতে ৪ হাজার ৪২১ টাকা কমে ২ লক্ষ ৪৭ হাজার ০৬৭ টাকায় দাঁড়িয়েছে।

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) যে দাম প্রকাশ করে, তা সারা দেশের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। তবে এই দামের সঙ্গে জিএসটি এবং গয়না তৈরির মজুরি যুক্ত থাকে না। ফলে গয়না কিনতে গেলে ক্রেতাদের অতিরিক্ত খরচ বহন করতে হয়। প্রসঙ্গত, শনি ও রবিবার এবং কেন্দ্র সরকারের ঘোষিত ছুটির দিনে IBJA নতুন দর প্রকাশ করে না। সোমবার থেকে শুক্রবার প্রতিদিন দু’বার সকাল ও সন্ধ্যায় সোনা ও রুপোর দর আপডেট করা হয়।

১৫ জুন ২৪ ক্যারেট সোনার দাম সকালে ছিল ১ লক্ষ ৫০ হাজার ১৬৯ টাকা, যা সন্ধ্যায় বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৫০ হাজার ৬৪৬ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম সকালে ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৫৫৫ টাকা এবং সন্ধ্যায় তা বেড়ে হয় ১ লক্ষ ৩৭ হাজার ৯৯২ টাকা। তবে মঙ্গলবারের শুরুতেই সেই ঊর্ধ্বগতি থেমে দাম কিছুটা নেমে এসেছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?