ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শুরুতেই সোনা ও রুপোর দামে নতুন করে উত্থান দেখা গেল। মঙ্গলবার  সকালে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪০ হাজার টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। পাশাপাশি রুপোর দামও বেড়ে প্রতি কেজিতে ২ লক্ষ ৪৫ হাজার টাকার উপরে পৌঁছেছে।

IBJA-র তথ্য বলছে, ৯৯৫ বিশুদ্ধ সোনা, যা প্রায় ২৩ ক্যারেটের সমতুল্য, তার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫১ হাজার টাকারও বেশি। অন্যদিকে, ৯১৬ বিশুদ্ধতার ২২ ক্যারেট সোনার দাম বেড়ে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকার কাছাকাছি পৌঁছেছে। বিয়ের মরসুম, উৎসবের কেনাকাটা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি বাড়তি আগ্রহ এই সবকিছুর প্রভাব পড়ছে রুপোর বাজারেও। ৯৯৯ বিশুদ্ধ  রুপোর দাম মঙ্গলবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ২,৪৫,৬০৭ টাকা (প্রতি কেজি)। আগে যার দাম ছিল ২,৪৪,৩০০ টাকা। অর্থাৎ মাত্র একদিনে রুপোর দামে ১,৩০০ টাকারও বেশি বৃদ্ধি হয়েছে। শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় রুপোর বাজারেও জোরদার ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ ‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

তবে ক্রেতাদের মনে রাখা জরুরি, IBJA-র প্রকাশিত এই দামগুলির সঙ্গে জিএসটি বা গয়না তৈরির মেকিং চার্জ অন্তর্ভুক্ত থাকে না। ফলে জুয়েলারি কিনতে গেলে প্রকৃত খরচ আরও কিছুটা বাড়তে পারে। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের ওঠানামা এবং বিশ্ববাজারে মূল্যবান ধাতুর চাহিদার উপর আগামী দিনের দাম নির্ভর করবে। তবে আপাতত সোনা ও রুপোর বাজার যে ঊর্ধ্বমুখী, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফলে বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতা—সবার নজর এখন এই দুই মূল্যবান ধাতুর দামের দিকেই।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন