রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর ক’টা দিন এলেই যেন বদলে যায় খড়গপুরের খণ্ডরুই রাজবাড়ির চেহারা। ধ্বংসস্তূপে পরিণত হতে বসা পুরনো রাজবাড়ির আনাচে কানাচে ফিরে আসে উৎসবের আমেজ। কিন্তু এই পুজোর ইতিহাস শুধুই ঢাক, ধুনুচি আর আরতির নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক কিংবদন্তি কাহিনি, যা শুনলে আজও গায়ে কাঁটা দেয়। ইতিহাসের পাতায় খণ্ডরুই ছিল ওড়িশার রাজাদের করদ রাজ্য। কথিত আছে, তেলেঙ্গি রাজা একসময় খাজনা দিতে অস্বীকার করেন। তাঁকে দমন করতে ওড়িশার রাজা চৌধুরী কৃষ্ণদাস সেনা পাঠান। যুদ্ধে পরাজিত হয়ে তেলেঙ্গি রাজা আশ্রয় নেন ভাগ্যশ্রী মন্দিরে। তবে শেষরক্ষা অবশ্য হয়নি। তাঁকে খুঁজে বের করে বলি দেওয়া হয়। তার পরই নাকি ঘটে যায় সেই ঘটনা, যা আজও খণ্ডরুইয়ের দুর্গাপুজোর ইতিহাসে সবচেয়ে রহস্যময় অধ্যায়।

রাজাকে হারানোর পর রানি নাকি ওড়িশার রাজার কাছে আবেদন করেছিলেন যেন কোনওভাবেই দুর্গাপুজো বন্ধ না হয়। সেই আবেদন জানানোর পরই সতীকুণ্ডে ঝাঁপ দেন তিনি। রানির সেই আত্মত্যাগের স্মৃতি থেকেই পুজো চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা আরও দৃঢ় হয় বলে স্থানীয় ইতিহাসে প্রচলিত ।তবে রাজপাটের অবসানের সঙ্গে সঙ্গে একসময় পুজোর জৌলুসও হারিয়ে যায়। প্রায় ১৩ বছর বন্ধ ছিল দুর্গাপুজো। পরে স্থানীয় মানুষের উদ্যোগে এবং ‘খণ্ডরুই অজয় সিংহ গজেন্দ্র মহাপাত্র চ্যারিটেবল ট্রাস্ট’-এর তৎপরতায় ফের শুরু হয় পুজো।

দেবীর পুজোর ভোগেও রয়েছে বিশেষত্ব। সকালে দেবীর নিবেদন করা হয় লুচি, সুজি, পায়েসের মতো নিরামিষ পদ। কিন্তু রাত নামলেই বদলে যায় ভোগের মেনু। মাছ-মাংসের আমিষ আয়োজনেই হয় দেবীর রাতের ভোগ। নবমীতে বিশেষভাবে থাকে ইলিশ ও চিংড়ি। সঙ্গে রুই, কাতলাও থাকে। শুধু দেবীই নন, এই পুজোয় অসুরের জন্যও রয়েছে আলাদা আয়োজন তাঁর ভাগে দেওয়া হয় সুরা। তবে পশুবলির রীতি নেই। তার বদলে চালকুমড়ো ও আখ বলি দেওয়ার প্রথা রয়েছে। একসময় পুজো উপলক্ষে রাজবাড়িতে বসত যাত্রার আসর। সময়ের সঙ্গে সেই আয়োজন হারিয়েছে। এখন অবশ্য রামায়ণ পাঠ এবং বাউল গানের আসর বসে। রাজা নেই, নেই রাজপাটও, তবে পুরনো প্রাসাদ  আজও সেজে উঠে পুজোর ছন্দে। মহালয়ার সঙ্গে সঙ্গেই এখানে শুরু হয়ে যায় দেবীর আরাধনা। পুজোকে কেন্দ্র করেই আনন্দে বাঁচেন স্থানীয়রা। 

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের