বয়স শুধু সংখ্যা, নিজের পরিশ্রমে ব্যবসার সাম্রাজ্য গড়েছেন ৮০ বছরের বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আধুনিক যুগে যেখানে প্যাকেটজাত খাদ্যের ভিড়ে কৃত্রিম ফ্লেভার, রং ও প্রিজারভেটিভ স্বাভাবিক হয়ে উঠেছে, সেখানে এক ব্যতিক্রমী গল্প শোনায় আহমেদাবাদের নিরঞ্জনা দেসাই, জাকে সবাই  ‘নিরুবেন’ নামে পরিচিত। প্রায় চার দশক ধরে তিনি শুধুমাত্র চারটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে তৈরি আইসক্রিম বানিয়ে আসছেন, যা আজও মানুষের কাছে সমান জনপ্রিয়।

১৯৮৬ সালে এক ছোট ঘরোয়া উদ্যোগ হিসেবে শুরু হয় তাঁর এই যাত্রা। প্রথমদিকে প্রতিবেশী ও অতিথিদের জন্য তৈরি করা আইসক্রিমের স্বাদ দ্রুতই চারপাশে ছড়িয়ে পড়ে। উৎসাহিত স্থানীয়দের পরামর্শে তিনি একটি ছোট দোকান শুরু করেন, যা পরবর্তীতে পরিচিত হয় ‘নিরুবা আইসক্রিমওয়ালা’ নামে। সেই থেকে আজ পর্যন্ত একই রেসিপি ও ঐতিহ্য ধরে রেখেই চলছে তাঁর ব্যবসা। নিরুবেনের আইসক্রিমের বিশেষত্ব এর সরলতা ও বিশুদ্ধতায়। তিনি ব্যবহার করেন কেবল দুধ, ক্রিম, স্টিভিয়া এবং আসল ফল বা শুকনো ফল। আম, চিকু, কেশর-পিস্তা, সীতাফল ও চকোলেটের মতো জনপ্রিয় ফ্লেভারগুলোতে নেই কোনো কৃত্রিম মিক্স বা প্রিজারভেটিভ। প্রতিদিন সকালে তিনি নিজ হাতে রান্নাঘরে প্রবেশ করে তাজা উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করেন।

আরও পড়ুনঃ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল কুকুর, পিলে চমকানো কাণ্ড বিজনৌরে

জানা গিয়েছে, তাঁর রান্নাঘর আজও আধুনিক যন্ত্রপাতির উপর নির্ভরশীল নয়। একটি বড় কড়াইয়ে ধীরে ধীরে দুধ ফুটিয়ে তৈরি হয় আইসক্রিমের বেস। স্থানীয় একটি ডেইরি থেকে সংগৃহীত দুধ ও ক্রিম দিয়ে প্রতি তিন থেকে চার দিনে নতুন ব্যাচ প্রস্তুত করা হয়। ৩০ বছরেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে যুক্ত কর্মী অমৃত ভাই জানান, এই প্রক্রিয়া আজও সম্পূর্ণ ঐতিহ্যবাহী। বড় কারখানার মতো যান্ত্রিক উৎপাদন নয়, বরং হাতের কাজ ও ধৈর্যই এই আইসক্রিমের মূল শক্তি। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই স্বাদ এখন শুধু একটি খাদ্য নয়, বরং একটি জীবন্ত ঐতিহ্য যা প্রমাণ করে, সরলতার মধ্যেই লুকিয়ে থাকতে পারে দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার আসল রহস্য। 

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা