টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল কুকুর, পিলে চমকানো কাণ্ড বিজনৌরে

Share:

নিজস্ব প্রতিনিধি: নামাজ পড়তে গিয়েছিলেন ব্যবসায়ী, ফিরে এসে দেখলেন উধাও এক লক্ষ টাকা! তবে চোর কোনও মানুষ নয়, এক পথকুকুর। অবাক হচ্ছেন? হ্যাঁ, এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে। পুরো ঘটনাটি কাছের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ায় তা এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। যা এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। 

ঘটনাটি ঘটেছে বিজনৌর শহরের কিলা ওয়ালি মসজিদের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ী সম্প্রতি ব্যাংক থেকে এক লক্ষ টাকা তুলে বাজারে এসেছিলেন। সেই সময় নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢোকেন। তাড়াহুড়োয় টাকাভর্তি কালো ব্যাগটি নিজের বাইকের উপরেই রেখে যান। এই সুযোগেই সেখানে এসে হাজির হয় একটি কালো পথকুকুর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কুকুরটি ব্যাগটিকে খাবারের কিছু ভেবে মুখে করে তুলে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পুরো ঘটনায় আশেপাশের কেউ টের পাননি। নামাজ শেষে ফিরে এসে ব্যবসায়ী দেখেন, বাইকের উপর রাখা ব্যাগটি নেই। প্রথমে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতেই সামনে আসে অবিশ্বাস্য দৃশ্য। ফুটেজে স্পষ্ট দেখা যায়, কুকুরটি বাইকের কাছে এসে ব্যাগটি নিয়ে পালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: সোনার দামে স্বস্তি, কমল রুপোর দামও! জেনে নিন আজকের নতুন রেট

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, এমন ঘটনা আগে কখনও দেখেননি। কেউ ব্যবসায়ীর অসাবধানতাকে দায়ী করছেন, আবার কেউ এটিকে নিছক দুর্ভাগ্য বলেই মনে করছেন। ব্যাগ ও টাকার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কিছুই উদ্ধার হয়নি। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে এবং আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। অদ্ভুত এই ঘটনায় এখন সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর আলোচনা। অনেকেই মজা করে কুকুরটিকে ‘চোর কুকুর’ বলছেন। তবে এই ঘটনা প্রমাণ করেছে, জনবহুল জায়গায় মূল্যবান জিনিসপত্র ফেলে রাখা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর