ঘুরতে যাওয়ার আগে জিনস ধোয়া হয়নি? জেনে নিন জল ছাড়াই ধোয়ার ৬ কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুরতে যাওয়ার প্ল্যান একেবারে তৈরি, পোশাকও ঠিকঠাক। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে পড়ল যে ডেনিম প্যান্টটা ছাড়া আপনার ট্রিপের লুকই অসম্পূর্ণ, সেটাই কাচা হয়নি! এখন কি প্ল্যান বাতিল? একেবারেই নয়। জিনস বারবার ধোয়ার ফলে কাপড়ের ক্ষতি হতে পারে। অতিরিক্ত ধোয়ার ফলে ডেনিমের রং ফিকে হয়ে যেতে পারে, কাপড়ের ফিট নষ্ট হতে পারে এবং তন্তুও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই জিনস খুব বেশি নোংরা না হলে প্রতিবার ধোয়ার বদলে কয়েকটি সহজ উপায়ে সেটিকে রিফ্রেশ করে নেওয়া যায়। বিশেষ করে কাদা, খাবারের দাগ কিংবা ঘামের গন্ধ সব সামলানোর জন্য রয়েছে ঘরোয়া কিছু কৌশল। যাওয়ার আগে একবার এগুলি জেনে রাখলে শেষ মুহূর্তের চিন্তা অনেকটাই কমবে।

১. একটি স্প্রে বোতলে সমপরিমাণ জল এবং ভিনিগার মিশিয়ে নিন। চাইলে এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা টি-ট্রি এসেনশিয়াল অয়েল দিতে পারেন। এবার জিনসটি উল্টে নিয়ে গোটা কাপড়ে হালকা করে মিশ্রণটি স্প্রে করুন। তারপর রোদে ভালভাবে শুকিয়ে নিন। ভিনিগার দুর্গন্ধ কমাতে সাহায্য করে। শুকিয়ে যাওয়ার পর এর টক গন্ধও আর থাকবে না।

২. জিনসের এক জায়গায় কাদা, চা, কফি কিংবা খাবারের দাগ লাগলে পুরো প্যান্টটি ধোয়ার প্রয়োজন নেই। দাগের নিচে একটি পরিষ্কার কাপড় রাখুন। তারপর নরম পুরনো টুথব্রাশে অল্প মৃদু ডিটারজেন্ট বা লিকুইড সাবান নিয়ে দাগের উপর খুব আলতো করে ঘষুন। দাগ উঠে এলে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে জায়গাটি মুছে দিন। এরপর ভালভাবে শুকিয়ে নিলেই জিনস আবার পরার মতো হয়ে যাবে।

আরও পড়ুন: বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

৩. জিনস অনেকক্ষণ আলমারিতে রাখা থাকলে কুঁচকে যেতে পারে বা বন্ধ গন্ধ হতে পারে। এমন পরিস্থিতিতে স্টিম বেশ কাজে দেয়। গরম জলের শাওয়ার চলার সময় বাথরুমে কিছুটা দূরত্বে হ্যাঙ্গারে জিনসটি ঝুলিয়ে রাখতে পারেন। বাষ্পে কাপড় কিছুটা সতেজ হবে এবং কুঁচকানো ভাবও কমতে পারে। পরে জিনসটি শুকিয়ে নিয়ে প্রয়োজন হলে ইস্ত্রি করে নিন।

৪. ব্যবহারের পর জিনস সরাসরি আলমারিতে না ঢুকিয়ে কিছুক্ষণ বাতাসে বা হালকা রোদে শুকিয়ে নেওয়া ভাল। প্যান্টটি উল্টে ২-৩ ঘণ্টা মেলে রাখতে পারেন। তবে দীর্ঘক্ষণ কড়া রোদে রাখবেন না। বিশেষ করে গাঢ় রঙের ডেনিমে অতিরিক্ত সূর্যালোকের কারণে রং ফিকে হয়ে যেতে পারে। তাই উল্টে রেখে অল্প সময় শুকিয়ে নেওয়াই নিরাপদ।

৫. জিনস থেকে ঘামের গন্ধ বেরোলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। পরিষ্কার ও শুকনো জায়গায় জিনসটি মেলে নিয়ে দুর্গন্ধযুক্ত অংশে অল্প বেকিং সোডা ছড়িয়ে দিন। কয়েক ঘণ্টা, প্রয়োজনে রাতভর রেখে দিন। পরদিন জিনসটি ভালভাবে ঝেড়ে ফেলুন। চাইলে ভ্যাকিউম ক্লিনার দিয়েও বেকিং সোডা সরিয়ে নিতে পারেন। এতে কাপড়ের গন্ধ অনেকটাই কমে যেতে পারে।

৬. শুনতে অদ্ভুত লাগলেও অনেকেই জিনসকে সতেজ রাখার জন্য ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করেন। তবে এটিকে পরিষ্কার করার বিকল্প হিসেবে না দেখে দুর্গন্ধ কমানোর একটি কৌশল হিসেবেই ভাবুন। জিনসটি সম্পূর্ণ শুকনো করে পরিষ্কার একটি জিপলক বা এয়ারটাইট ব্যাগে ভরে মুখ ভালভাবে বন্ধ করুন। এরপর ফ্রিজারে কয়েক ঘণ্টা বা রাতভর রাখতে পারেন। বের করার পর ব্যাগ থেকে জিনসটি বের করে স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনুন এবং ব্যবহারের আগে খোলা হাওয়ায় মেলে দিন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি