বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির মিষ্টির তালিকায় ছানার জিলিপি বেশ জনপ্রিয়। দোকান থেকে কিনে খাওয়ার বদলে চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নরম, রসালো ও তুলতুলে ছানার জিলিপি। বিশেষ করে জন্মাষ্টমীর মতো উৎসবে এই মিষ্টি হতে পারে জমজমাট আয়োজনের অন্যতম পদ ।

উপকরণ

১ লিটার দুধ, ২ টেবিল চামচ লেবুর রস বা ভিনেগার, ২ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ সুজি, ১/২ চা চামচ বেকিং পাউডার, ভাজার জন্য ঘি বা তেল, ২ কাপ চিনি, ২ কাপ জল, ২-৩টি এলাচ , ১ চা চামচ গোলাপজল।

পদ্ধতি

এক লিটার দুধে লেবুর রস বা ভিনেগার দিয়ে দুধ কাটিয়ে ছানা তৈরি করুন। ছানা ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভালভাবে ধুয়ে নিন, যাতে লেবু বা ভিনেগারের টকভাব চলে যায়। জল ঝরানো ছানা একটি বড় প্লেটে নিয়ে হাতের তালু দিয়ে ৮ থেকে ১০ মিনিট ভাল করে মাখুন। মিশ্রণটি থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি হাতের সাহায্যে লম্বা করে পাক দিয়ে জিলিপির আকার তৈরি করুন। কড়াইয়ে ঘি বা তেল হালকা গরম করুন। মাঝারি আঁচে একে একে ছানার জিলিপিগুলি ভেজে সোনালি করে তুলুন। অন্য একটি পাত্রে ২ কাপ চিনি ও ২ কাপ জল দিয়ে ফুটিয়ে নিন। এরপর আঁচ কমিয়ে চিনির রসে এলাচ এবং গোলাপজল মিশিয়ে দিন। ভাজা গরম জিলিপিগুলি সরাসরি গরম চিনির রসে দিয়ে দিন। অন্তত ১ থেকে ২ ঘণ্টা ভিজিয়ে রাখলে ছানার জিলিপি ভালভাবে রস শুষে নেবে। তৈরি নরম, রসালো ও তুলতুলে ছানার জিলিপি।

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের