বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের জলখাবার হোক কিংবা সন্ধ্যার টিফিন, পরোটা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে সাধারণ আলুর পরোটা বা ময়দার পরোটার বদলে যদি পাতে পড়ে সুস্বাদু, পুরভরা ‘রাজা-রানি পরোটা’, তা হলে খাবারের স্বাদ যেন এক লহমায় অনেকটা বেড়ে যায়। গুজরাতের জনপ্রিয় এই পদে পরোটার ভিতরে থাকে নানা উপকরণের পুর। বাইরে থেকে মুচমুচে আর ভিতরে নরম, মশলাদার পুরের স্বাদে জমে যায় খাওয়াদাওয়া। রেস্তরাঁয় না গিয়েও ঘরোয়া উপকরণে সহজেই তৈরি করে নিতে পারেন এই মুখরোচক পদ। 

উপকরণ

পরোটার জন্য

•গমের আটা — ১ কাপ

•বেসন — ২ টেবিল চামচ

•তেল — ১ চা চামচ

•নুন — স্বাদমতো

•জল — প্রয়োজনমতো

পুর তৈরির জন্য

•গাজর, বিট ও বাঁধাকপি কুরিয়ে নেওয়া — আধ কাপ

•সেদ্ধ ভুট্টা ও বিনস — আধ কাপ

•পেঁয়াজ — ১টি, কুচোনো

•ক্যাপসিকাম — ১টি, কুচোনো

•সেদ্ধ আলু — ১টি

•পনির — আধ কাপ, কুরিয়ে নেওয়া

•রসুন বাটা — ১ চা চামচ

•হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে-জিরে গুঁড়ো — পরিমাণমতো

•চাট মশলা ও নুন — স্বাদমতো

•চিজ — প্রয়োজনমতো

•শেজওয়ান চাটনি ও মেয়োনিজ — প্রয়োজনমতো

•মাখন বা ঘি — পরোটা সেঁকার জন্য

•ধনেপাতা — সামান্য

 প্রণালী

একটি পাত্রে আটা, বেসন, নুন ও তেল মিশিয়ে অল্প অল্প জল দিয়ে নরম করে মেখে নিন। ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। কড়াইয়ে সামান্য তেল গরম করে রসুন বাটা ও পেঁয়াজ ভেজে নিন। তার পরে গাজর, বিট, বাঁধাকপি, ক্যাপসিকাম, ভুট্টা ও বিনস দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। এ বার সেদ্ধ আলু ও পনির মিশিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো, চাট মশলা ও নুন দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। আটা থেকে ছোট ছোট লেচি কেটে তার মধ্যে তৈরি করা পুর ভরে মুখ বন্ধ করে আলতো হাতে বেলে নিন। খেয়াল রাখবেন, পুর যেন বাইরে বেরিয়ে না আসে। গরম তাওয়ায় মাখন বা ঘি দিয়ে পরোটার দু’পিঠ ভাল করে সেঁকে নিন। এর পরে পরোটার উপর শেজ়ওয়ান চাটনি, মেয়োনিজ় ও কুরিয়ে নেওয়া চিজ় ছড়িয়ে দিন। তাওয়ার উপর পরোটা রেখে ঢেকে অল্প আঁচে আরও কয়েক মিনিট রান্না করুন, যাতে চিজ় গলে যায়। চিজ় গলে গেলে নামিয়ে পিৎজ়ার মতো টুকরো করে কেটে গরম গরম পরিবেশন করুন। পুর তৈরির সময় সব্জির অতিরিক্ত জল শুকিয়ে নেবেন। এতে পরোটা বেলার সময় ফেটে যাওয়ার সম্ভবনা কমবে এবং স্বাদও ভাল হবে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির