রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের একই ধরনের তরকারি খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে? তাহলে স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন রাজস্থানের জনপ্রিয় দই-মরিচ। কাঁচা লঙ্কার ঝাল, টক দই এবং সর্ষের তেলের ফোড়নের দুর্দান্ত মিশেলে তৈরি এই পদটি ভাত, পরোটা, মিসি রুটি কিংবা ডাল-রুটির সঙ্গে জমে যায়। অল্প সময়েই তৈরি করা যায় এই সাইড ডিশটি।

উপকরন

প্রয়োজনমতো  কাঁচা লঙ্কা, প্রয়োজনমতো টক দই, সর্ষের তেল, ১/২ চা চামচ সর্ষে, ১/২ চা চামচ জিরে, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, হিং ও মৌরি।

পদ্ধতি

প্রথমে কাঁচা লঙ্কা ভাল করে ধুয়ে শুকিয়ে নিন। এরপর লঙ্কা মাঝারি আকারে  কুচিয়ে নিন। দই-মরিচের বিশেষত্বই হল লঙ্কার হালকা ক্রাঞ্চি টেক্সচার। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। তেল গরম হয়ে এলে আঁচ কমিয়ে সর্ষে, জিরে, মৌরি ও এক চিমটি হিং দিয়ে ফোড়ন দিন। মশলা ফুটতে শুরু করলে মোটা করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে মাঝারি আঁচে ভাল করে ভাজুন। লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে মিশিয়ে নিন। এরপর আঁচ কমিয়ে ফেটানো দই কড়াইয়ে দিন। দই দেওয়ার সময় একটানা নাড়তে থাকুন, যাতে দই কেটে না যায়। কয়েক মিনিট রান্না করলে দই ও মশলা মিশে ঘন, ক্রিমি গ্রেভির মতো হয়ে যাবে। কড়াইয়ের ধারে তেল আলাদা হতে শুরু করলেই বুঝবেন দই-মরিচ তৈরি। গরম পরোটা, মিসি রুটি, ডাল-রুটি কিংবা ডাল-ভাতের সঙ্গে এই রাজস্থানি দই-মরিচ পরিবেশন করতে পারেন।

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, ধরা পড়ল ভিডিওতে

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের