বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করলা দেখলেই কি মুখ ভার করেন? রোজকার সাধারণ করলা ভাজা খেয়ে যদি একঘেয়ে লাগে, তবে এবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন চিনেবাদাম দিয়ে করলা ভাজা। ভাজা চিনেবাদামের কুড়মুড়ে স্বাদ আর টক-ঝাল মশলার মেলবন্ধনে এই পদের স্বাদ হয় একেবারেই অন্যরকম। বিশেষ করে গরম গরম ডাল-ভাতের সঙ্গে এই ভাজা খেতে দুর্দান্ত লাগে । 

উপকরণ

৪-৫টি মাঝারি আকারের করলা, ১/২ কাপ ভাজা চিনেবাদাম, ১টি পেঁয়াজ, ১-২টি  কাঁচা লঙ্কা, ১ চামচ গোটা জিরে, ১/২ চামচ  গুঁড়ো মশলা, ১ চামচ হলুদগুঁড়ো, ১/২ চামচ ধনেগুঁড়ো, ১/২ চামচ লঙ্কাগুঁড়ো, ১/২ চামচ আমচুর গুঁড়ো, ৩ চামচ তেল, স্বাদমতো নুন ও সামান্য চিনি।

পদ্ধতি

প্রথমে কাটা করলায় সামান্য নুন মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এরপর  কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে কুচোনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজুন। এবার মাঝারি আঁচে করলা ভাল করে ভাজতে থাকুন যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। করলা ভাজা হয়ে এলে হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার কড়াইতে আগে থেকে হালকা ভেঙে রাখা ভাজা চিনেবাদামগুলো দিয়ে দিন। করলার সাথে বাদাম ভাল করে মিশিয়ে আরও ২ থেকে ৩ মিনিট ভেজে নিন। সব শেষে ওপর থেকে আমচুর গুঁড়ো বা সামান্য গুড় বা চিনি মিশিয়ে দিতে পারেন। সব উপকরণ ভাল করে মিশিয়ে আঁচ বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল মুচমুচে করলা চিনেবাদাম ভাজা।

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির