স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টির সন্ধ্যায় কলকাতার চায়ের দোকানের আড্ডায় জনপ্রিয় খাবার হল মুচমুচে ভেজিটেবল চপ। বাইরে থেকে মচমচে আর ভেতরে বিট-গাজরের হালকা মিষ্টি এই চপ স্বাদে সত্যিই অনন্য। সাধারণত কাসুন্দি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার সাথে পরিবেশন করা এই চপটি ঘরে তৈরি করা কিন্তু একেবারেই সহজ। নামীদামী রেস্তরাঁ বা রাস্তার ধারের চপের দোকানের সেই চেনা স্বাদ এবার বানিয়ে ফেলতে পারেন আপনার রান্নাঘরেই।

উপকরণ

২টি বিট, ২টি গাজর, ২টি সেদ্ধ আলু, ২টি কাঁচা লঙ্কা কুচানো, ১/২ চা চামচ গ্রেট করা আদা, ২ চা চামচ কিশমিশ, ২ চা চামচ বাদাম, ১/২ চা চামচ আমচুর পাউডার, ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ চাট মশলা, ভাজার জন্য তেল, ১ চামচ ভাজা মশলা, ৩ চা চামচ পাউরুটির গুঁড়ো, ৫ চা চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণমতো গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন, ভাজার জন্য তেল, প্রয়োজন অনুযায়ী জল।

পদ্ধতি

একটি শুকনো কড়াইতে ভাজা মশলার সমস্ত উপকরণ হালকা আঁচে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিন।কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে বাদামগুলো মুচমুচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই আদা-কাঁচা লঙ্কা বাটা দিয়ে ৩০ সেকেন্ড সাঁতলে নিন। এবার কোড়ানো বিট ও গাজর দিয়ে দিন। নুন মিশিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন, যাতে সবজির কাঁচা গন্ধ চলে যায় এবং জল শুকিয়ে আসে। সবজি সেদ্ধ হয়ে এলে চটকানো আলু, ভাজা বাদাম, কিসমিস কুচি, সামান্য  চিনি, ভাজা মশলা এবং আমচুর পাউডার দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, এক চিমটে নুন ও জল মিশিয়ে একটি পাতলা ব্যাটার বা গোলা তৈরি করুন। অন্য একটি থালায় বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে রাখুন। ঠান্ডা হওয়া সবজির পুর থেকে অল্প অল্প অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে ডিম্বাকৃতি আকারে বানিয়ে নিন। এবার ময়দা-কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় ভাল করে কোট করে ভেজে নিন।

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর