ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাজের খোঁজে পরিবারের সঙ্গে গোয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন ২৮ বছরের ধন বাহাদুর। সেই যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হল বিভীষিকায়। মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার ইটারসি রেল জংশনে দাঁড়িয়ে থাকা মাঙ্গালা এক্সপ্রেসের ছাদে উঠে পড়েন তিনি। কয়েক মুহূর্তের মধ্যেই ওভারহেড বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বিকট বিস্ফোরণের শব্দ। আগুনের ঝলকানি। তারপর ট্রেনের ছাদ থেকে মাটিতে ছিটকে পড়েন যুবক। গোটা ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

 জানা গিয়েছে, আহত যুবক ধন বাহাদুর নেপালের বাসিন্দা। স্ত্রী নেহা এবং দুই সন্তানকে নিয়ে গোয়ায় কাজে যোগ দিতে যাচ্ছিলেন। শিমলা থেকে প্রথমে দিল্লি। সেখান থেকে মাঙ্গালা এক্সপ্রেসে ওঠেন তাঁরা।  ইটারসি স্টেশনের আগে আউটার সিগনালে দাঁড়িয়ে ছিল ট্রেন। আচমকাই কামরা ছেড়ে বাইরে বেরিয়ে যান ধন বাহাদুর। তারপর উঠে পড়েন ট্রেনের ছাদে। উপস্থিত যাত্রীরা তাঁকে দেখে চিৎকার শুরু করেন। নিচে নামার জন্য অনুরোধও করেন। কিন্তু তার আগেই তিনি ওভারহেড বিদ্যুতের তারের খুব কাছে পৌঁছে যান। এরপরই ঘটে বিপর্যয়। উচ্চ ভোল্টেজের বিদ্যুতের আঘাতে মুহূর্তের মধ্যে বিস্ফোরণ হয়। আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। ছিটকে নিচে পড়ে যান ধন বাহাদুর। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে আসেন রেলের কর্মী, রেল পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ইটারসি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

চিকিৎসকেরা জানান, তাঁর শরীরের ৭০ শতাংশেরও বেশি অংশ পুড়ে গিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে নর্মদাপুরম জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতের স্ত্রী নেহা জানান, দিল্লি থেকে যাত্রা শুরুর পর থেকেই স্বামীর আচরণ স্বাভাবিক ছিল না। তিনি অসংলগ্ন কথা বলছিলেন। পরিবারের কেউ বুঝে ওঠার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। কেন তিনি ট্রেনের ছাদে উঠেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ভাইরাল ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং পরিবারের দাবি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী