প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক আসবাব সরাতেই বেরিয়ে এল গোপন ভান্ডার। কখনও বিছানার ভিতর, কখনও সোফার গোপন খোপ, আবার কখনও দেওয়ালের আড়াল। উত্তরপ্রদেশের আগ্রার প্রাক্তন সহকারী আঞ্চলিক পরিবহণ আধিকারিক (ARTO) ললিত কুমারের বাড়িতে দুর্নীতি দমন শাখার অভিযানে মিলল বিপুল পরিমাণ সোনা, নগদ টাকা এবং সম্পত্তির নথি। তদন্তে উঠে আসা তথ্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

 সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ললিত কুমারের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির অভিযোগ ছিল। গোপন যাচাইয়ের পর অভিযোগের প্রাথমিক সত্যতা মিলতেই বিশেষ আদালতের অনুমতি নিয়ে একযোগে একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়। প্রথমে এটি সাধারণ তল্লাশি বলেই মনে হয়েছিল। কিন্তু বাড়ির বিভিন্ন অংশ খুঁড়তেই সামনে আসে একের পর এক গোপন খোপ। বিছানার ভিতরে বিশেষ জায়গা, সোফার গোপন বাক্স, ফলস সিলিংয়ের আড়ালে লুকোনো কক্ষ, দেওয়ালের ভিতরে তৈরি লকার এবং স্টোররুমের গোপন অংশ থেকে উদ্ধার হয় নগদ টাকা, সোনার গয়না ও গুরুত্বপূর্ণ নথি। তদন্তকারীদের দাবি, বাড়ি থেকে প্রায় ১৩ কিলোগ্রাম সোনা, ১ কোটি ৬২ লক্ষ টাকা নগদ এবং একাধিক বিনিয়োগ ও সম্পত্তির নথি উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে লখনউ, আগ্রা ও নয়ডায় ললিত কুমার ও তাঁর পরিবারের নামে একাধিক বাড়ি, জমি ও প্লটের হদিশও মিলেছে। অভিযানের সময় একটি ডিজিটাল লকার নিয়েও নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তদন্তকারীদের দাবি, লকারের পাসওয়ার্ড জানতে চাওয়া হলে ললিত কুমার জানান, তিনি তা মনে করতে পারছেন না। পরে প্রযুক্তি বিশেষজ্ঞদের সাহায্যে লকার খুলে সেখান থেকেও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

এখন উদ্ধার হওয়া সোনা, নগদ টাকা, ব্যাঙ্কের নথি, স্থায়ী আমানত, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এবং সম্পত্তির কাগজপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আয়কর দপ্তর, ব্যাঙ্ক লেনদেন এবং অন্যান্য আর্থিক নথির সঙ্গে সব তথ্য মিলিয়ে দেখা হবে। দুর্নীতি দমন শাখার সন্দেহ, এই বিপুল সম্পদ গোপন রাখতে আরও কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার আর্থিক ও ফরেন্সিক তদন্তের পরই স্পষ্ট হবে এই বিপুল সম্পদের প্রকৃত উৎস এবং এর নেপথ্যে কোনও বড় চক্র সক্রিয় ছিল কি না সেই বিষয়গুলি।

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী