জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মাষ্টমীর ভোগে তাল দিয়ে বানানো পদ থাকবেই। তবে প্রতি বছর একই তালের লুচি বা বড়া বানিয়ে একঘেয়েমি লাগছে? এ বার ভোগের থালায় জায়গা করে দিন একেবারে অন্যরকম তালের পোড়া পিঠে। নরম, সুগন্ধি আর হালকা মিষ্টি স্বাদের এই পিঠে তৈরি করতে খুব বেশি ঝামেলাও নেই। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণেই কড়াইয়ে তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পদ। জন্মাষ্টমীর ভোগের পাশপাশি অতিথি আপ্যায়নেও নজর কাড়বে এই পিঠে। জেনে নিন সহজ রেসিপি।

উপকরণ

তালের ক্বাথ — ১ কাপ

সুজি— ১/২ কাপ

চিনি — ১/২ কাপ

নারকেল কোরা — ১/২ কাপ

চালের গুঁড়ো — ১ কাপ

দুধ — প্রয়োজনমতো

এলাচ গুঁড়ো — ১/২ চা-চামচ

নুন — ১ চিমটি

পদ্ধতি

প্রথমে ভাল করে তালের ক্বাথ বের করে নিন। একটি বড় পাত্রে তালের ক্বাথ, সুজি ও চিনি একসঙ্গে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। পাত্রটি ঢেকে প্রায় ১৫ মিনিট রেখে দিন, যাতে সুজি কিছুটা নরম হয়ে আসে। এবার ঢাকনা খুলে মিশ্রণের মধ্যে নারকেল কোরা, চালের গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং এক চিমটি নুন দিন। প্রয়োজন অনুযায়ী দুধ মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। মিশ্রণটি যেন খুব পাতলা না হয়। কেকের ব্যাটারের মতো ঘন রাখাই ভাল। একটি গোল স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে বাটার পেপার বিছিয়ে তালের মিশ্রণটি ঢেলে দিন। অন্যদিকে, একটি বড় কড়াইয়ের তলায় বেশ কিছুটা নুন ছড়িয়ে তার উপর একটি স্ট্যান্ড বসান। স্ট্যান্ডের উপর পিঠের পাত্রটি রেখে কড়াইটি একটি ঢাকনা দিয়ে ভালভাবে বন্ধ করে দিন। মাঝারি আঁচে প্রায় ৪০ মিনিট রান্না হতে দিন। সময় হয়ে গেলে একটি টুথপিক পিঠের মাঝখানে ঢুকিয়ে পরীক্ষা করুন। টুথপিকে মিশ্রণ লেগে না থাকলে বুঝবেন পিঠে সম্পূর্ণ তৈরি।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?