হঠাৎই উধাও জিও-র ২০৯ টাকার প্ল্যান! কেন এমন সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রাহকদের জন্য ফের ধাক্কা। চুপিসাড়ে বাজার থেকে তুলে নেওয়া হল জনপ্রিয় একটি সস্তা রিচার্জ প্ল্যান। টেলিকম বাজারে নতুন করে চর্চা শুরু হয়েছে রিলায়েন্স জিও -র ২০৯ টাকার প্ল্যান ঘিরে, যা দীর্ঘদিন ধরে অনেক ব্যবহারকারীর প্রথম পছন্দ ছিল। জানা গিয়েছে, এই ২০৯ টাকার প্ল্যানটি মূলত MyJio অ্যাপে এক্সক্লুসিভভাবে মিলছিল। কম দামে একাধিক সুবিধা দেওয়ার কারণে এটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল। এই প্ল্যানে ব্যবহারকারীরা পেতেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১ জিবি ডেটা।

পাশাপাশি, আরও কিছু অতিরিক্ত সুবিধাও যুক্ত ছিল, যা এটিকে বাজেট গ্রাহকদের কাছে আকর্ষণীয় করে তুলেছিল। তবে হঠাৎ করেই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যানটি সরিয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। টেলিকম সংক্রান্ত ওয়েবসাইট Telecom Talk-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের নেপথ্যে থাকতে পারে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ।

আরও পড়ুনঃটিভি-ফ্যান থেকে মোবাইল চার্জার, অটোতে উঠলেই মিলবে ভিআইপি ট্রিটমেন্ট! ভাইরাল ভিডিও

সূত্রের খবর, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই সম্প্রতি টেলিকম সংস্থাগুলিকে কিছু প্ল্যান বন্ধ করার নির্দেশ দেয়, যেগুলিতে পর্যাপ্ত স্বচ্ছতা ছিল না। সেই তালিকাতেই নাকি পড়েছে জিও-র এই ২০৯ টাকার প্ল্যান। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত জিওর তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে হঠাৎ এই প্ল্যান তুলে নেওয়ায় অনেক গ্রাহকই অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে যারা কম দামে নির্ভরযোগ্য পরিষেবা খুঁজছিলেন, তাদের কাছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ অপশন টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে এমন সিদ্ধান্ত যে আরও প্রভাব ফেলতে পারে, তা বলাই যায়। এখন দেখার, ভবিষ্যতে গ্রাহকদের জন্য নতুন কী অফার নিয়ে আসে জিও।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং