Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

Share:

নিজস্ব প্রতিনিধি: বারবার রিচার্জের ঝামেলা আর মাসে মাসে ভ্যালিডিটি শেষ হওয়ার চিন্তা!  দুটো থেকেই মুক্তি চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। যারা দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি, অফুরান ডেটা এবং আনলিমিটেড কলিং একসঙ্গে চান, তাঁদের জন্য জিও (jio) নিয়ে এসেছে একটি বিশেষ প্রিপেইড প্ল্যান। একবার রিচার্জ করলেই মিলবে টানা ২০০ দিনের পরিষেবা, সঙ্গে অতিরিক্ত একাধিক সুবিধাও। 

জিও-র অফিসিয়াল তালিকায় থাকা ২ হাজার ২৫ টাকার প্রিপেইড প্ল্যানটি বিশেষভাবে নজর কেড়েছে। এই প্ল্যানে একবার রিচার্জ করলেই গ্রাহকরা টানা ২০০ দিনের ভ্যালিডিটি উপভোগ করতে পারবেন। ফলে বারবার রিচার্জ করার প্রয়োজন পড়বে না। এই প্ল্যানের অন্যতম বড় আকর্ষণ হল আনলিমিটেড ভয়েস কলিং, যা দেশজুড়ে রোমিংয়ের সময়ও ব্যবহার করা যাবে। অর্থাৎ, নিজস্ব টেলিকম সার্কেলের বাইরে থাকলেও চিন্তার কারণ নেই।

শুধু কলিং নয়, এই প্ল্যানে গ্রাহকদের জন্য রয়েছে প্রচুর ডেটার সুবিধা, যা নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী। পাশাপাশি জিওর বিশেষ অফারের অংশ হিসেবে Jio AI Cloud পরিষেবা ব্যবহার করার সুযোগও মিলবে। এর সঙ্গে দেওয়া হচ্ছে ৫০ জিবি পর্যন্ত বিনামূল্যের ক্লাউড স্টোরেজ, যেখানে গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও এবং নথি নিরাপদে সংরক্ষণ করা যাবে। যাঁরা দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য সংযোগ, বেশি ডেটা এবং অতিরিক্ত ডিজিটাল সুবিধা চান, তাঁদের জন্য জিও-র ২ হাজার ২৫ টাকার এই প্রিপেইড প্ল্যানটি একটি কার্যকর বিকল্প হতে পারে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং