Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা করল মুকেশ আম্বানির Jio। সংস্থার নির্দিষ্ট মোবাইল রিচার্জ প্ল্যানে এবার মিলবে Google-এর প্রিমিয়াম কৃত্রিম বুদ্ধিমত্তা পরিষেবা Google AI Pro-এর ১৮ মাসের সম্পূর্ণ বিনামূল্যের মেম্বারশিপ। সাধারণভাবে এই পরিষেবার জন্য মাসিক খরচ করতে হয়। তবে Jio-র নতুন অফারে অতিরিক্ত কোনও অর্থ ছাড়াই দীর্ঘ সময় এই সুবিধা ব্যবহার করা যাবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ৩৪৯ টাকা বা তার বেশি মূল্যের যোগ্য প্রিপেড অথবা পোস্টপেড প্ল্যান সক্রিয় থাকলেই এই অফারের সুবিধা মিলবে। তবে অফারের শর্ত অনুযায়ী, নির্ধারিত সময় পর্যন্ত উপযুক্ত প্ল্যান চালু রাখতে হবে। Google AI Pro-এর সদস্যপদ পেলে ব্যবহারকারীরা উন্নত মানের Gemini AI ব্যবহার করতে পারবেন। পাশাপাশি মিলবে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, Gmail, Google Docs, Sheets-সহ একাধিক Google পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা। এছাড়া গবেষণা, লেখালেখি, তথ্য বিশ্লেষণ, নথি তৈরি এবং দৈনন্দিন কাজ আরও দ্রুত ও সহজ করার জন্য একাধিক আধুনিক সুবিধাও থাকবে। এই অফারের সুবিধা নিতে প্রথমে MyJio অ্যাপে লগ-ইন করতে হবে। এর পর হোমপেজে থাকা Google AI Pro Offer-এ ক্লিক করে নিজের Google অ্যাকাউন্টের মাধ্যমে নিবন্ধন সম্পূর্ণ করলেই ১৮ মাসের বিনামূল্যের সদস্যপদ সক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুনঃ শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পড়ুয়া, চাকরিজীবী, গবেষক, বিষয়বস্তু নির্মাতা এবং নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তার পরিষেবা ব্যবহারকারীদের জন্য এই উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। আলাদা করে মেম্বারশিপে খরচ না করেই Google-এর উন্নত AI পরিষেবা ব্যবহারের সুযোগ পাওয়ায় বহু গ্রাহক উপকৃত হবেন। 

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং