আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরমে টক ঝাল মিষ্টির দারুণ স্বাদ, ঘরেই বানান কাঁচা আমের ভেলপুরি

নিজস্ব প্রতিনিধি: গরমের সময়ে কাঁচা আম এখন শুধু আচার বা শরবতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং স্ট্রিট ফুডেও এনে দিচ্ছে নতুন স্বাদ। তেমনই এক জনপ্রিয় পদ হলো কাঁচা আমের ভেলপুরি, যা টক, ঝাল আর মিষ্টির দারুণ সংমিশ্রণে তৈরি হয়। ঘরেই খুব সহজে বানানো যায় এই চটপটে রেসিপি।    

ভেলপুরির উপকরণ: ময়দা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ সামান্য, জল পরিমাণমতো। 

আমের টকের উপকরণ: ব্লেন্ড করা কাঁচা আম ১টি, বিটলবণ ১ চা-চামচ, চিনি ২ চা-চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো আধা চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ, লেবুর খোসার কুচি ১ চা-চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, চাট মসলা ১ চা-চামচ

পরিবেশনের উপকরণ: সেদ্ধ আলু ২টি (কুচি), শসা ১টি (কুচি), পেঁয়াজ ২টি (কুচি), কাঁচা লঙ্কা ২ টেবিল চামচ (কুচি), কাঁচা আম ১টি (কুচি), শুকনো লঙ্কা ২টি, চাট মশলা ও লবণ পরিমাণমতো। 

প্রস্তুত প্রণালি: প্রথমে ময়দা, তেল, লবণ ও জল দিয়ে নরম ডো (Soft Dough) তৈরি করতে হবে। এরপর সেটি ১০ মিনিট ঢেকে রাখতে হবে। পরে ছোট ছোট করে বেলে ভেলপুরির আকারে কেটে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমের টক তৈরির জন্য ব্লেন্ড করা কাঁচা আমের সঙ্গে বিটলবণ, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, লেবুর রস, লেবুর খোসা, পুদিনা পাতা ও চাট মশলা মিশিয়ে পাতলা টক তৈরি করতে হবে। এরপর সেদ্ধ আলুর সঙ্গে লবণ ও লঙ্কা মিশিয়ে ভেলপুরির ওপর দিতে হবে। তার ওপর শসা, পেঁয়াজ, কাঁচা আম ও কাঁচা লঙ্কা যোগ করতে হবে। সবশেষে উপর থেকে আমের টক ঢেলে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাঁচা আমের ভেলপুরি। গরমের দিনে এই টক ঝাল মিষ্টি ভেলপুরি এখন ঘরোয়া রান্নায় নতুন ট্রেন্ড তৈরি করছে।   

Published by:

Share Link:

More Releted News:

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

গরমে ইনস্টাগ্রাম ট্রেন্ডে কোল্ড কফি, ঘরেই বানান ৫টি ইউনিক ড্রিঙ্কস

গরমে আম দিয়ে বানিয়ে নিন ম্যাঙ্গো চিকেন স্যালাড, রইল রেসিপি

গরমে পেট ঠান্ডা রাখবে টক-ঝাল লাউয়ের চাটনি, বাড়াবে খাবারের স্বাদ

ভাপা বা মালাইকারি নয়, গরমে বানান আম-কাসুন্দি দিয়ে চিংড়ির নতুন পদ

দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ