ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষায় পাহাড় মানেই শুধু দার্জিলিং-কালিম্পংয়ের চেনা ভিড় নয়। শহরের কোলাহল থেকে একটু দূরে, নদীর ধারে তাঁবু খাটিয়ে পাহাড়ের মাঝে দু’দিন কাটানোর সুযোগও রয়েছে। তার জন্য অন্য রাজ্যে ছুটতে হবে না। কালিম্পংয়ের কাছেই রয়েছে এমন এক নিরিবিলি ঠিকানা, যেখানে ছুটির দিন কাটবে নদীর বয়ে চলার শব্দ আর পাখিদের কলতান শুনে। নাম কোজি ক্যাম্প সাইট।

কালিম্পং শহর থেকে প্রায় ১০ কিলোমিটার নীচে নামলেই পৌঁছে যাওয়া যায় পালাখোলায়। এখানেই পালা নদী এসে মিশেছে রেলি নদীতে। নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে এই ছোট্ট ক্যাম্পিং স্পট। চারপাশে ঘন সবুজ। দূরে পাহাড়। আর খুব কাছেই বয়ে চলেছে নদী। শহরের ব্যস্ততা থেকে দূরে কয়েকটা দিন শান্তিতে কাটাতে চাইলে জায়গাটি বেশ উপযোগী। চারপাশের নির্জন পরিবেশে সারাক্ষণ শোনা যায় নদীর জলের শব্দ। তার সঙ্গে যোগ হয় পাহাড়ি পাখিদের ডাক।

ক্যাম্প সাইটে পৌঁছনোর পর বেড়ানোর জন্য আলাদা করে কোথাও ছুটতে হবে না। পালাখোলার তীরেই বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। চাইলে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে পারেন। জল পরিষ্কার থাকলে স্নানও করা যায়। নদীর একটি অংশ পাথর দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে প্রাকৃতিক সুইমিং পুলের মতো। বর্ষায় অবশ্য নদীর জল এবং স্রোতের পরিস্থিতি দেখে তবেই জলে নামা উচিত। পালাখোলা স্থানীয়দের কাছে বেশ পরিচিত পিকনিকের জায়গা। ছুটির দিনেও স্থানীয়দের আনাগোনা দেখা যায়। তবে দার্জিলিং বা কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির তুলনায় পর্যটকের ভিড় অনেকটাই কম। কোজি ক্যাম্প সাইটটিও তুলনামূলক নতুন। প্রায় বছরখানেক আগে এই ক্যাম্পিং স্পট তৈরি হয়েছে। ফলে এখনও পর্যটকদের মধ্যে সেভাবে পরিচিতি তৈরি হয়নি। তাই ভিড় এড়িয়ে পাহাড়ের কোলে একটু অন্যরকম ছুটি কাটানোর পরিকল্পনা থাকলে পালাখোলা হতে পারে ভালো বিকল্প।

কাছাকাছি আরও কোথায় ঘুরবেন?

পালাখোলায় থাকার পাশাপাশি কালিম্পংয়ের আশপাশের বেশ কয়েকটি জায়গাও ঘুরে দেখা যায়। কাছেই রয়েছে পানবু, কাফের গাঁও, সন্তুক ও আলগড়া। হাতে একটু বেশি সময় থাকলে লাভা এবং লোলেগাঁওয়েও ঘুরে আসতে পারেন।

কী ভাবে যাবেন?

নিউ জলপাইগুড়ি থেকে পালাখোলার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। প্রথমে গাড়িতে কালিম্পং পৌঁছতে হবে। সেখান থেকে পালাখোলার উদ্দেশে গাড়ি পাওয়া যায়। আরও আরামদায়ক ভাবে যেতে চাইলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করতে পারেন। পালাখোলা ব্রিজের কাছে পৌঁছে সেতু পার করে নদীর ধার ধরে এগোলেই ক্যাম্প সাইটে পৌঁছনো যায়। রাস্তা খুব দুর্গম নয়, গাড়িও ক্যাম্প সাইটের কাছাকাছি পর্যন্ত যায়।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের