করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে এবার ভাগ্যের চাকা ঘুরতে পারে কয়েকটি রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, করবা চৌথের দিন তৈরি হতে চলেছে বিশেষ লক্ষ্মী নারায়ণ রাজযোগ। বুধ ও শুক্রের বিশেষ যুতির ফলে এই শুভ যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা ও কর্মদক্ষতার প্রতীক বলে মনে করা হয়। অন্যদিকে, শুক্র হলেন ধন, ঐশ্বর্য, সুখ-সমৃদ্ধি ও প্রেমের প্রতীক। তাই এই দুই গ্রহের সংযোগে আর্থিক উন্নতি থেকে শুরু করে কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে চারটি রাশির জাতক-জাতিকারা এই যোগের সুফল পেতে পারেন।

মেষ রাশি

লক্ষ্মী নারায়ণ রাজযোগ মেষ রাশির জাতকদের জন্য শুভ ফলদায়ী হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। আইনি সমস্যার ক্ষেত্রেও স্বস্তি মিলতে পারে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের উপর নতুন দায়িত্ব আসতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা লাভজনক হতে পারে।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্যও এই রাজযোগ ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের মুনাফা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে থমকে থাকা কাজ আবার গতি পেতে পারে। ভাগ্যের সহায়তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হতে পারে। পাশাপাশি সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য খরচ করার সুযোগও আসতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জীবনে উন্নতির নতুন পথ খুলে যেতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন, তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। কর্মরতদের কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নিজেদের কাজ আরও বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। আয়ের নতুন রাস্তা খুলে যাওয়ার পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হতে পারে।

করবা চৌথ কবে ?
পঞ্জিকা অনুযায়ী, এই বছর করবা চৌথ পালিত হবে ২৯ অক্টোবর। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিন বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় নির্জলা উপবাস করেন। শিব, পার্বতী, গণেশ, কার্তিকেয় এবং চন্দ্রদেবের পুজোর প্রচলন রয়েছে।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১