মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

Share:

নিজস্ব সংবাদদাতা, তাহেরপুর: যুব সমাজকে নেশার কালো থাবা থেকে বাঁচাতে বড়সড় সাফল্য পেল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত তাহেরপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ‘সারপ্রাইজ ভিজিট’-এর মাধ্যমে লক্ষাধিক টাকার হেরোইন ও মাদক সেবনের সরঞ্জাম সহ এক অসাধু ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশের বিশেষ টিম। ধৃতের নাম মিঠুন জোয়ারদার (পিতা- সুবাস জোয়ারদার)। তার বাড়ি নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লা পালপাড়া এলাকায়।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার অন্তর্গত জালালখালি মুসলিম পাড়ার এক মাদক ডিলারের কাছ থেকে কয়েক হাজার টাকার বিনিময়ে ২০০ পিস হেরোইনের পুরিয়া কিনেছিল। তার মূল উদ্দেশ্য ছিল, বাদকুল্লা ও তাহেরপুর এলাকার যুব সমাজের কাছে সেই মাদক চড়া দামে অর্থাৎ লক্ষাধিক টাকায় বিক্রি করা। সেই পরিকল্পনা অনুযায়ী গতকাল, শুক্রবার সন্ধ্যায় একটি টোটোতে করে বাদকুল্লা রেলস্টেশন পাড়ায় মাদক বিক্রির উদ্দেশে দাঁড়িয়েছিল সে। কিন্তু আগে থেকেই রানাঘাট জেলা পুলিশের তত্ত্বাবধানে জাল বিছিয়ে রেখেছিলেন তদন্তকারীরা। নির্দিষ্ট সময়ে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত রেড পার্টি সেখানে হানা দেয় এবং বিপুল পরিমাণ মাদক সমেত মিঠুনকে হাতেনাতে পাকড়াও করে।

আরও পডুন: লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু
​
ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনানুগ প্রক্রিয়ায় তাহেরপুর থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। প্রসঙ্গগত, বেশ কিছুদিন আগে তাহেরপুর থানার পুলিশ দুজন মহিলাকে হেরোইন সহ গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই বিপুল পরিমাণ মাদকের উৎস এবং ওই কারবারির খোঁজ মেলে। দীর্ঘদিন ধরেই স্থানীয়দের অভিযোগ ছিল, বাদকুল্লা এবং তাহেরপুর এলাকার প্রচুর যুবক-যুবতী এই মারণ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই পুলিশের এই সফল অভিযানে বাদকুল্লা ও তাহেরপুরের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১