প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার টোপ দিয়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রথমে ধর্ষণ। তার পর ধর্ষণের ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেল করার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ঝাঁসির এক স্কুলে। লোকলজ্জার ভয়ে আত্মহত্যার চেষ্টাও চালিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। ওই অভিযোগের ভিত্তিতে ঝাঁসির এক বেসরকারি স্কুলের অশিক্ষক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ঝাঁসির সিটি পুলিশ সুপার প্রীতি সিংহ জানিয়েছেন, ‘রকসা থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা কসবের এক বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ওই স্কুলেই অশিক্ষক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন গ্রামেরই বাসিন্দা সর্বেন্দ্র পাল। পূর্ব পরিচিত হওয়ার সুযোগ নিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়ানোর প্রলোভন দেখিয়ে ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। দুর্বলতার মুহুর্তে ছাত্রীটির অশ্লীল ভিডিয়ো তুলে রাখে। তার পর ওই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়। দেখা করার জন্য চাপ দেয়। দেখা করার পর ছাত্রীটির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় ওই অশিক্ষক কর্মচারী। একবার নয়, একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরিবারের সদস্যদের কাছে প্রথমে ঘটনাটি চেপে গিয়েছিল নির্যাতিতা। ভয়ে ও লজ্জায় আত্মহত্যার চেষ্টা চালায়। তবে বড় বোনের নজরে পড়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এর পরেই পরিবারের সদস্যদের কাছে গোটা বিষয়টি খুলে জানায়।’

পরিবারের তরফে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রকসা থানায় অভিযুক্ত সর্বেন্দ্র পালের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ জানিয়ে মামলা দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত অশিক্ষক কর্মচারীকে গ্রেফতারও করা হয়েছে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে