ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মিটতেই ফের অভিযান শুরু খাদ্য সুরক্ষা দফতরের। সল্টলেকের সিটি সেন্টার সংলগ্ন একটি নামী রেস্তরাঁয় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। সেই অভিযানে গিয়ে উদ্ধার হল মেয়াদ উত্তীর্ণ পনির-সহ একাধিক অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী। এমনকি, রেস্তরাঁর ফ্রিজে মজুত মটন ও চিকেনেও ফাঙ্গাস ধরে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই রেস্তরাঁর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। রেস্তরাঁটি জনপ্রিয় Balle Balle Dhaba নামে পরিচিত।

জানা গিয়েছে, এর আগেও ওই রেস্তরাঁয় অভিযান চালিয়েছিলেন খাদ্য সুরক্ষা দফতর ও ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেবার অনিয়মের অভিযোগে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও করা হয়েছিল। কিন্তু তারপরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ। ফের অভিযানে গিয়ে খাবারের এমন বেহাল অবস্থা দেখে ক্ষোভপ্রকাশ করেন আধিকারিকরা। উৎসবের মরশুমে বহু মানুষ রেস্তরাঁয় খেতে যান। সেই সময়ে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত জরুরি। অথচ এমন নামী রেস্তরাঁয় এভাবে অস্বাস্থ্যকর খাবার মজুত রাখার অভিযোগ সামনে আসায় উদ্বেগ ছড়িয়েছে। আপাতত রেস্তরাঁ-টির লাইসেন্স বাতিল করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামী দিনে খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিধি না মানলে রেস্তরাঁ-টি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন খাদ্য দফতরের আধিকারিকরা।

আরও পডুন: হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক ড: প্রসেনজিৎ ঘটক জানান, আগেও অনিয়মের জন্য জরিমানা করা হয়েছিল Balle Balle Dhaba-কে। কিন্তু তারপরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় কড়া পদক্ষেপ করা হচ্ছে। রেস্তরাঁয় ফ্রিজ ও ফ্রিজারে অপরিচ্ছন্নতা, খোলা অবস্থায় মাংস রাখা এবং মেয়াদ উত্তীর্ণ পচা পনির ও মাওয়া-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী পাওয়া গিয়েছে। প্রচুর ধুলো জমে থাকলেও পরিষ্কারের ব্যবস্থা ছিল না রেস্তরাঁর রান্নাঘরে। জনস্বার্থে রেস্তরাঁ-টির লাইসেন্স সাসপেন্ড করে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেস্তরাঁর মালিককে প্রথমে সমস্ত অনিয়ম সংশোধন করে রিপোর্ট জমা দিতে হবে। এরপর পুনরায় পরিদর্শন করে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে